News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা সংক্রমণ রুখতে প্রকাশ্যে পান মশলা ও তামাক ব্যবহার বন্ধের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের
Image

করোনা সংক্রমণ রুখতে প্রকাশ্যে পান মশলা ও তামাক ব্যবহার বন্ধের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি. স.) :‌ করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার প্রকাশ্যে পান মশলা খাওয়ার ও তামাক ব্যবহার বন্ধ করতে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, তামাক, পান মশলা, সুপারি মুখের মধ্যে অতিরিক্ত লালার জন্ম দেয়। যে কারণে যেখানে সেখানে থুতু ফেলার একটা প্রবণতা তৈরি হয়। এই ঘটনা ঘটতে থাকলে আরও দ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তাই এগুলি অবিলম্বে বন্ধ করা দরকার। সেই নির্দেশ দেওয়া চিঠি পৌঁছে গিয়েছে সমস্ত রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবের কাছে। প্রসঙ্গত, করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় একই কথা জানিয়েছে আইসিএমআর। তাঁদের মতে এই সময়ে খাবার তামাক সেবন না করাই ভাল। চিঠিতে বলা হয়েছে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বিপর্যয় মোকাবিলা আইন, মহামারী আইন ও ভারতীয় দণ্ডবিধির একাধিক আইনে এই নির্দেশ কার্যকর করতে পারে। চিঠিতে বলা হয়েছে, ‘‌বর্তমান পরিস্থিতিতে করোনা সমস্যা সমাধানের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top