News Flash

  • Home
  • Uncategorized
  • তথ্য গোপনের অভিযোগে আটক দিল্লির তাবলিঘি জামাত থেকে ফেরা ৬৪ জন বিদেশি
Image

তথ্য গোপনের অভিযোগে আটক দিল্লির তাবলিঘি জামাত থেকে ফেরা ৬৪ জন বিদেশি

ভোপাল, ১১ এপ্রিল (হি.স.) :  তথ্য গোপনের অভিযোগে দিল্লির তাবলিঘি জামাত থেকে ফেরা ৬৪ জন বিদেশিকে আটক করল মধ্যপ্রদেশ পুলিশ । তাঁদের মধ্যে কয়েকজন কোরোনা আক্রান্ত হওয়ায় চিকিৎসাধীন রয়েছেন । দশজন ভোপালেই ছিলেন। দিল্লির এই জামাতে জমায়েতের কারণে দেশে কোরোনা সংক্রণের হার অনেকটাই বাড়িয়ে দিয়েছে । তাবলিঘি থেকে ফিরে আসা ব্যক্তিদের দ্রুত আটক করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । এরপরেই তড়িঘড়ি জামাত থেকে ফেরা ওই ব্যক্তিদের খুঁজে বের করে আটক করা হয় ।

অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট রাজাত সাকলেচা বলেন, “দিল্লির জামাতের অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরে এসে সেই তথ্য গোপন রাখার অভিযোগে আমরা রাজ্যের ১৩টি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি । দিল্লিতে পৌঁছানোর আগে তাঁরা বিভিন্ন শহরের মসজিদে কিছুদিন করে আশ্রয় নিচ্ছিলেন । তাবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরে আসার পর সেই তথ্য গোপন করেন তাঁরা । এঁদের জন্য সংক্রমণের আশঙ্কা আরও বেড়ে গিয়েছে । এঁদের বিরুদ্ধে পাঁচটি পৃথক থানায় এফআইআর দায়ের হয়েছে ।”

এঁরা মায়ানমার, ইন্দোনেশিয়া, ফ্রান্স, বেলজিয়াম, কিজিকিস্তানের বাসিন্দা । প্রত্যেকের বিরুদ্ধে ভিসা শর্তাদি লঙ্ঘনের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে মামলা দায়ের হয়েছে । এছাড়াও ভারতীয় দণ্ডবিধির আইপিসি-র বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে  । এঁদের মধ্যে আটজনের স্বাস্থ্য পরীক্ষায় কোরোনা পজ়িটিভের উল্লেখ রয়েছে । বিভিন্ন হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন । বাকিদের কোয়ারানটাইনে রাখা হয়েছে ও তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । সুস্থ হলে তাঁদের প্রত্যেকের কাছ থেকে জরিমানা নেওয়া হবে । এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে তাঁদের কালো তালিকাভুক্ত করে ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হবে ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top