News Flash

  • Home
  • Uncategorized
  • জনগণের সার্বিক কল্যাণ ও সুরক্ষায় কিছু পরিষেবা অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা
Image

জনগণের সার্বিক কল্যাণ ও সুরক্ষায় কিছু পরিষেবা অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ ত্রিপুরা এসেনশিয়াল সার্ভিসেস মেইনটিনেন্স অ্যাক্ট, ২০১৯-এর ৩ ধারা অনুযায়ী জনগণের সার্বিক কল্যাণ ও সুুরক্ষা, জনগণের চাহিদা পূরণ, স্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা রক্ষা, জনগণের জন্য পরিষেবা প্রদানে সরকারী ও বেসরকারী স্তরে নিম্নলিখিত পরিষেবাগুলিকে অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে গণ্য করা হয়েছে৷


পরিষেবাগুলির মধ্যে রয়েছে দেশের অভ্যন্তরীণ সুুরক্ষা এবং প্রতিরক্ষা, সড়ক, বিমান ও জলপথে যাত্রী ও পণ্যের জন্য যেকোন পরিবহণ পরিষেবা, পেট্রোলিয়াম বা পেট্রোলিয়ামজাত দ্রব্য, গ্যাস, দুধ, জল এবং বিদ্যৎ সরবরাহের সঙ্গে যুক্ত যেকোন পরিষেবা, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধান সহ হাসপাতাল এবং ডিসপেনসারি এবং পোস্টমর্টেমের সঙ্গে যুক্ত যেকোনো পরিষেবা, রাজ্যসরকারের সঙ্গে যুক্ত যেকোন সরকারি পরিষেবা, রাজ্য বিধানসভার সচিবালয়ের কর্মচারি এবং হাইকোর্টের অফিসার এবং কর্মচারিগণ, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপাল কাউন্সিল এবং অন্যান্য স্থানীয় কর্ত’পক্ষ সহ শবদাহ এবং মৃত প্রাণীর সৎকারের বন্দোবস্তের সঙ্গে যুক্ত যেকোন পরিষেবা, ব্যাঙ্ক ও অর্থনৈতিক পরিষেবা, বৈদ্যুতিন যোগাযোগ, মোবাইল, টেলিফোন এবং ইন্টারনেট পরিষেবা, পোস্টাল ও ক্যরিয়ার পরিষেবা, পানীয়জল সরবরাহ, বিদ্যৎ উৎপাদন ও বন্টন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং খাদ্যশষ্য, ডাল, তেল, মশলা এবং শাকসব্জী সহ খাদ্য সামগ্রী পরিবহণ, ঔষধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ ও পরিবহণ, অগি নির্বাপন এবং আপৎকালীন পরিষেবা, ডিজাস্টার ম্যানেজমেন্ট পরিষেবা, সংশোধানাগার৷ স্বরাষ্ট্র দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top