News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে দ্বিতীয় করোনা ভাইরাস আক্রান্ত টিএসআর জওয়ান
Image

রাজ্যে দ্বিতীয় করোনা ভাইরাস আক্রান্ত টিএসআর জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় রোগীর সন্ধান মিলেছে৷ তাতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলেই মনে করা হচ্ছে৷ কারণ, করোনা ভাইরাসে আক্রান্ত হলেও দ্রুত সুস্থ হয়ে উঠা সম্ভব, তা প্রথম আক্রান্ত মহিলার শারীরিক অবস্থা প্রমাণ করেছে৷ তিনি চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন৷ তবে, এই ভাইরাসকে কোনও ভাবেই অবহেলা করা উচিৎ হবে না৷ তার উদাহরণ রাজ্যে দ্বিতীয় আক্রান্তের ঘটনা৷ তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনও লক্ষণ ছিল না৷ তাই করোনা ভাইরাসে সংক্রমিত হয়েও চৌদ্দ দিন কোয়ারেন্টাইনে থাকার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল৷ ফলে, সতর্কতা অবলম্বন করে বাড়িতে থাকাই নিরাপদ, এটাই চরম সত্যি বলে মনে করা হচ্ছে৷
রাজ্যে করোনা ভাইরাসের দ্বিতীয় রোগীর সন্ধান পাওয়া গিয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর দিয়ে ত্রিপুরাবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানিয়েছেন৷ প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রকোপ ক্রমশ বেড়ে চলেছে৷ সারা দেশেই আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে৷ রাজ্যে ইতিপূর্বে এক মহিলা আক্রান্ত হয়েছিলেন৷ তিনি বর্তমানে জিবি হাসপাতার্লে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন৷ তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল৷


শুক্রবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর ফেসবুক পেজে এই খবর দিয়ে জানিয়েছেন, আরও একজন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ তাঁর বয়স ৩২ বছর৷ তিনি টিএসআর-এ কর্মরত৷ মুখ্যমন্ত্রী বলেন, ওই টিএসআর জওয়ান ত্রিপুরায় করোনা আক্রান্ত প্রথম রোগীর সাথে একই ট্রেনের একই বগিতে সফর করেছিলেন৷ এছাড়া তিনি তাঁর ট্যুইট হ্যান্ডেলেও এই খবর দিয়ে রাজ্যের জনসাধারণকে ভীত না হয়ে নিজের নিজের ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছেন৷


এদিকে, আজ রাতে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের সচিব টি কে চাকমা এবং স্টেট সার্ভাইলেন্স অফিসার ডা. দীপ কুমার দেববর্মা এই সম্পর্কিত প্রাথমিক তথ্য জানান৷ তাঁরা জানান, রাজ্যে আরও একজন করোনা ভাইরাস সংক্রমণের রোগী পাওয়া গেছে৷ আক্রান্ত ব্যক্তি টি এস আর-এর ১৩ নং ব্যাটেলিয়নের জওয়ান৷ বর্তমানে দামছড়া ক্যাম্পে কর্মরত রয়েছেন৷ এনিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণের রোগীর সংখ্যা ২৷


সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, নতুন আক্রান্ত রোগীর এমনিতে কোনও উপসর্গ নেই৷ তবে প্রথম যে রোগীর সন্ধান পাওয়া গিয়েছিলো তিনি সেই একই ট্রেনের একই কামরার যাত্রী ছিলেন৷ তারই ভিত্তিতে ঐ কামরার যাত্রীদের ট্রেকিং করার পর তাদের নমুনা পরীক্ষা করা হয় এবং তার ফলেই আজ নতুন এই রোগীকে সনাক্ত করা হয়েছে৷ স্টেট সার্ভাইলেন্স অফিসার ডা. দীপ কুমার দেববর্মা জানান, বর্তমানে ঐ আক্রান্ত ব্যক্তি সুুস্থ রয়েছেন৷ তাকে রাতের মধ্যেই আগরতলায় চিকিৎসার জন্য নিয়ে আসা হবে৷ দামছড়ার যে ক্যাম্পে তিনি কর্মরত সেই ক্যাম্পের সকল জওয়ানদের নমুনা পরীক্ষা করা হবে৷
সরকারের গাইডলাইন অনুসারে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে৷ শ্রী দেববর্মা জানান, নতুন আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি রাজ্যের অধিবাসী নন৷ তিনি ত্রিপুরাসুুন্দরী এক্সপ্রেসে করে ধর্মনগরে নামেন৷ ঐ ট্রেনের একই কোচে সফর করা যাত্রীদের মধ্যে যারা আগরতলা ও উদয়পুরের ছিলেন তাদেরও আগেই পরীক্ষা হয়েছে৷ তারা সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে৷


ডাঃ দীপ দেববর্মার কথায়, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে রাজ্যে করোনা ভাইরাসে দ্বিতীয় আক্রান্তের মাধ্যমেই ওই মহিলা সংক্রমিত হয়েছিলেন৷ তবে, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোন প্রয়োজন নেই৷ তিনি বলেন, ওই মহিলার নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে সংক্রমণ অনেকটাই কমেছে বলে রিপোর্টে এসেছে৷ তাই আশা করা যাচ্ছে সপ্তাহ খানেকের মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন৷ তিনি জানান, ওই মহিলার আগামীকাল ফের পরীক্ষা করা হবে৷ পরপর দুটি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ থাকলেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top