News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকরা যেন দুর্ভোগে না পড়ে, রাজ্যগুলির কাছে আহবান কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর
Image

কৃষকরা যেন দুর্ভোগে না পড়ে, রাজ্যগুলির কাছে আহবান কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি. স.): কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রতিটি রাজ্যের কৃষিমন্ত্রীদের করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রতিটি রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। সেখানে তিনি বলেন, ক্ষেত থেকে ফসল কাটার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে হবে। কৃষকরা যাতে উপার্জন করতে পারে সেই ব্যবস্থাও করতে হবে। কিন্তু এমন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রাখাটা প্রয়োজন। কৃষকরা যাতে কোনও দুর্ভোগের মুখে না পড়ে তা নিশ্চিত করতে হবে। ফসল বিক্রি করতে কৃষকরা যাতে বেশি দূরে না যায় সেই দিকটি ও গুরুত্ব সহকারে দেখা উচিত। কৃষকদের দুর্ভোগ কমানোর জন্য প্রতিটি রাজ্য সরকারকে কন্ট্রোল রুম বানানোর কথা বলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। সেই কন্ট্রোলরুমগুলি যাতে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোল রুমের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করে যায় তারও আহ্বান এদিনের বৈঠকে করেছেন তিনি।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আরও বলেন, ফসল বিক্রি করার জন্য কৃষকদের এখন আর মান্ডিগুলিতে যেতে হবে না। তারা গুদামঘর বা ওয়ার হাউস থেকেই নিজেদের ফসল বিক্রি করতে পারবে। লকডাউন এর প্রথম কয়েকটি দিন দেখা গিয়েছিল যে সবজি বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। সেই কাণ্ডের যেন পুনরাবৃত্তি না হয় তা দেখার দায়িত্ব রাজ্যগুলির।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top