News Flash

  • Home
  • Uncategorized
  • হাইলাকান্দির করোনা আক্ৰান্তের স্বাস্থ্যের অবনতি, ভরতি এসএমসিএইচ-এর আইসিইউয়ে, জানান মন্ত্রী হিমন্ত
Image

হাইলাকান্দির করোনা আক্ৰান্তের স্বাস্থ্যের অবনতি, ভরতি এসএমসিএইচ-এর আইসিইউয়ে, জানান মন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ৯ এপ্রিল (হি.স.) : হাইলাকান্দি জেলার আলগপুর বিধানসভা এলাকার বড়জুরাই গ্রামের বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত ফয়জুল হক বড়ভুইয়াঁ (৬৫)-র স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। তাঁকে সংকটজনক বলে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল (এসএমসিএইচ)-এ স্থানান্তর করা হয়েছে। তাঁর শ্বাস-প্রশ্বাসে কষ্ট হচ্ছে। টুইটে এই খবর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা।

প্ৰসঙ্গত সম্প্রতি তিনি সৌদি আরব থেকে উমরাও হজ পালন করে দিল্লির মরকজ নিজামউদ্দিনে তবলিগ-ই জামাতে যোগদান করেছিলেন বলে খবর পাওয়া গেছে। দিল্লি থেকে বাড়ি আসার পর হোম কোয়ারেন্টাইনে ছিলেন ফয়জুল হক বড়ভুইয়াঁ। পরবর্তীতে তাঁকে নিয়ে ভরতি করা হয় হাইলাকান্দির সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালের আইসোলেশনে। চিকিৎসা চলে যথারীতি। কিন্তু তাঁর স্বাস্থ্যের অবনতি হলে স্থানান্তর করা হয় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে। নিউমোনিয়ার উপসর্গ ধরা পড়েছে তাঁর শরীরে। তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্রীজে ড. শর্মা।

এদিকে ফয়জুল হক বড়ভুইয়াঁর পাঁচ সদস্যকে হাইলাকান্দির কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে বলে জানা গেছে। তাঁর সংস্পর্শে কমপক্ষে ৯২ জন এসেছিলেন। তাঁদের কয়েকজনকে শনাক্ত করে কোয়ারেন্টাইন করা হয়েছে। বাকিদের খোঁজে তালাশি চলছে। প্রসঙ্গত, সৌদিৰ হজ থেকে দিল্লির মরকজ নিজামউদ্দিনে তবলিগ-ই জামাতে যোগদান করার তথ্য গোপন করেছিলেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top