News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন থেকে কৃষকদের ছাড় দেওয়ার পক্ষে সওয়াল রাহুলের
Image

লকডাউন থেকে কৃষকদের ছাড় দেওয়ার পক্ষে সওয়াল রাহুলের

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি. স.):   কৃষকদের কথা ভেবে লকডাউন কিছুটা শিথিল করা উচিত বলে দাবি করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। তার মতে লকডাউন শিথিল হলে কৃষকরা নিজেদের ফসল ক্ষেতে কাটতে যেতে পারবে। এমনিতেই করোনা ও লকডাউনের জেরে কৃষকেরা সাঁড়াশি চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে তাদের সুরক্ষিত রাখাটা সরকারের অগ্রাধিকার হওয়া উচিত।

বুধবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লেখেন, রবি শস্যের ফসল ক্ষেতে কাটার অপেক্ষায় রয়েছে। কিন্তু করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে সেই ফসল কেটে নিজেদের ঘরে তুলতে পারছেন না কৃষকরা। এর ফলে বহু কৃষকের জীবিকা নির্বাহ করাটা কঠিন হয়ে পড়ছে। দেশের অন্নদাতা কৃষকেরা আজ দুটো সমস্যার মুখোমুখি। ফসল কাটার জন্য লকডাউন শিথিল করায় একমাত্র পথ এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার। রাহুলের মতে ফসল যদি ক্ষেতে পড়ে থেকে নষ্ট হয়ে যায় তবে কৃষকদের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। ফলে রবি শস্য কাটার জন্য সরকারের উচিত কৃষকদের স্বস্তি দেওয়া।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top