News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রম কমিশনের অফিসে ১০ দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান সিআইটিইউ’র
Image

শ্রম কমিশনের অফিসে ১০ দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান সিআইটিইউ’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল ৷৷ সিট্যুর উদ্যোগে লকডাউন চলাকালেই মঙ্গলবার শ্রম কমিশনের অফিসে ১০ দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ সিট্যু নেতা কানু ঘোষের নেতৃত্বে ৩ সদস্যক প্রতিনিধি দল শ্রম কমিশনারের অফিসে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করেন৷

নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ইটভাট্টা শ্রমিক ইউনিয়ন এবং কাষ্ঠ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা ডেপুটেশনে শামিল হন৷ ডেপুটেশান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেতৃবৃন্দ জানান, করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে লকডাউন ঘোষণা করায় শ্রমিক শ্রেণির মানুষ জটিল সমস্যায় পড়েছেন৷ তাদের কাজ বন্ধ হয়ে পড়েছে৷ আর্থিক সঙ্কটে অনাহারের আশঙ্কা দেখা দিয়েছে৷

অবিলম্বে স্থানীয় এবং বহিরাগত প্রত্যেক নির্মাণ শ্রমিককে বিনামূল্যে রেশন সরবরাহ এবং প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদানের জন্যও দাবি জানানো হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top