News Flash

  • Home
  • Uncategorized
  • আইএলএস হাসপাতালের বিরুদ্ধে রোগী ও রোগীর পরিবারের সঙ্গে অসহযোগিতা করার গুরুতর অভিযোগ
Image

আইএলএস হাসপাতালের বিরুদ্ধে রোগী ও রোগীর পরিবারের সঙ্গে অসহযোগিতা করার গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল ৷৷ আইএলএস হাসপাতালের বিরুদ্ধে রোগী ও রোগীর পরিবারের সঙ্গে অসহযোগিতা করার গুরুতর অভিযোগ উঠেছে৷ সেবা ধর্মে দীক্ষিত চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের এহেন মনোভাবে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ আইএলএস হাসপাতালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠে আসছে৷ রাজ্যের একমাত্র বেসরকারি হাসপাতাল আইএলএস একদিকে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে পকেট কেটে টাকা আদায় করে চলেছে, অন্যদিকে রোগীদের প্রয়োজনীয় পরিষেবা দিচ্ছে না৷ শুধু তাই নয়, রোগীর মৃত্যুর পরও রোগীকে আটকে রেখে জীবিত বলে রোগীর পরিবারের কাছ থেকে টাকা আদায় করার নানা অভিযোগও ইতিপূর্বে মিলেছে৷ সম্প্রতি হাপানিয়া এলাকার পরেশ দাস নামে এক ব্যক্তিকে ব্রেইন হেমারেজজনিত কারণে আইএলএস হাসপাতালে ভর্তি করানো হয়৷

গত ২রা এপ্রিল পরেশ দাসের অপারেশন করানো হয় আইএলএস হাসপাতালে৷ ৪ এপ্রিল তাকে ছুটি দেওয়া হয়৷ যথারীতি রোগী হাপানিয়াস্থিত নিজ বাড়িতে চলে যায়৷ এরই মধ্যে রোগী জ্বর অনুভব করে এবং চোখ খানিকটা ফুলে যায়৷ বিষয়টি আইএলএস হাসপাতালকে ফোনে রোগীর পরিবারের তরফ থেকে জানানো হয়৷ আইএলএস হাসপাতাল থেকে রোগীর পরিবারকে মঙ্গলবার আইএলএস হাসপাতালে রোগীকে নিয়ে আসার জন্য বলা হয়েছিল৷ সে অনুযায়ী রোগী পরেশ দাসকে সঙ্গে নিয়ে পরিবারের লোকজনরা আইএলএস হাসপাতালে আসেন৷ কিন্তু রোগীর গায়ে জ্বর থাকায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রোগীকে দেখতে অস্বীকার করেন৷ এমনকি রোগীর পরিবারের লোকজনদের সঙ্গেও তিনি কথা বলতে নারাজ৷ উদ্ভুত পরিস্থিতিতে রোগীর পরিবারের লোকজনরা রোগীর জন্য ওষুধ মৌখিকভাবে হলেও বলে দিতে অনুরোধ জানানো হয়৷ সে অনুরোধও প্রত্যাখ্যান করে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সুদীপ্ত ভট্টাচার্য৷

নিয়োরোসার্জন সুদীপ্ত ভট্টাচার্যের এ ধরনের কার্যকলাপে রোগীর পরিবারের তরফ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে৷ এ কোন ধরনের সেবা ধর্ম সেই প্রশ্ণও তুলেছে রোগীর পরিবারের লোকজনরা৷ জ্বর হলেই কোভিড-১৯ পজিটিভ হবে তা মেনে নিতে নারাজ রোগীর পরিবার৷ আইএলএস হাসপাতালের এহেন কার্যকলাপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে সংশ্লিষ্ট পরিবার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top