News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : চিকিৎসা সামগ্রীর অভাব, ঊনকোটি হাসপাতালে বিক্ষোভ
Image

করোনা : চিকিৎসা সামগ্রীর অভাব, ঊনকোটি হাসপাতালে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ হাসপাতালে নেই চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা৷ তারই প্রতিবাদে মঙ্গলবার ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা বিক্ষোভে সামিল হয়৷ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের অভিযোগ হাসপাতালে তাদের জন্য নেই পর্যাপ্ত হ্যান্ড গ্লাভস, সেনিটাইজার, মাক্স সহ অন্যান্য সামগ্রী৷ ফলে তারা নিরাপত্তা হীনতায় ভুগছে৷


এতে করে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকে৷ এই বিষয়ে হাসপাতালের এমএসকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি৷ টাই এইদিন তারা বিক্ষোভে সামিল হয়৷ ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন কৈলাসহর মহকুমার মহকুমা শাসক৷ কথা বলেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথে৷ কিন্তু হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা তাদের দাবিতে অনড় থাকে৷ এইদিকে হাসপাতালের এমএস নিজেও অভিযোগের সত্যতা স্বীকার করেন৷

তিনি জানান দপ্তর থেকে সামান্য কিছু হ্যান্ড গ্লাভস পাওয়া গেছে৷ সেই গুলি চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের প্রদান করা হয়েছে৷
তিনি নিজেও অসুরক্ষিত বলে জানান সংবাদ প্রতিনিধিদের৷ যদিও শেষ পর্যন্ত তিনি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের আশ্বাস দেন সহসাই তিনি দপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করবেন৷ এম এস-এর কাছ থেকে আশ্বাস পাওয়ার পর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা পুনরায় কাজ শুরু করেন৷


এদিকে, জিবি হাসপাতালের চিত্রও মঙ্গলবার অন্যরকম দেখা গিয়েছে৷ ওপিডিতে রোগীর কোন লাইন নেই৷ টিকিট কাউন্টারেও কোন কর্মী দেখা যায়নি৷ ছিল না বেসরকারী সিকিউরিটি গার্ডদের কোন কড়াকাড়ি৷ প্রাণচঞ্চল জিবি হাসপাতাল ও হাসপতালের বাইরে জিবি বাজারের চেহেরা একেবারেই অন্যরকম৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top