News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত মহিলার বাড়ির এক কিমি এলাকা জুড়ে সিল, যুদ্ধকালীন তৎপরতা প্রশাসনের
Image

করোনা আক্রান্ত মহিলার বাড়ির এক কিমি এলাকা জুড়ে সিল, যুদ্ধকালীন তৎপরতা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ ত্রিপুরায় করোনা ভাইরাসে প্রথম মহিলা আক্রান্তের সন্ধান মিলতেই যুদ্ধকালীন প্রস্তুতিতে পরিস্থিতি মোকাবিলায় নেমে পড়েছে প্রশাসন৷ আক্রান্ত মহিলা উদয়পুর গকুলপুর এলাকার বাসিন্দা৷ তাই গকুলপুরের ১ কিমি এলাকা সিল করে দেওয়া হয়েছে৷ কেবল স্বাস্থ্য সম্পর্কিত জরুরি প্রয়োজনে মানুষ বাড়ি থেকে বের হতে পারবেন৷ এছাড়া, দোকানপাট, বাজারহাট সমস্ত কিছু বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে গোমতি জেলা প্রশাসন৷


মঙ্গলবার এ-বিষয়ে সাংবাদিক সম্মেলনে গোমতির জেলাশাসক টি কে দেবনাথ বলেন, গত ১৮ মার্চ ওই মহিলা গুয়াহাটি থেকে ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেসে আগরতলার উদ্যেশ্যে রওনা হন৷ ওই ট্রেন ১৯ মার্চ পৌঁছে আগরতলায়৷ তার পর লোকাল ট্রেনে তিনি উদয়পুর যান এবং উদয়পুর স্টেশন থেকে অটো করে গকুলপুরের বাড়িতে যান তিনি৷ তাই যাঁরা ওই ট্রেনের এস-৪ ও এস-৫ বগিতে সফর করেছেন, তাঁদের মধ্যে যদি কোনও ধরনের কোভিড-১৯ (করোনা) সংক্রান্ত লক্ষণ থাকে, তবে অবশ্যই তাঁদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলেছেন জেলাশাসক৷ সাথে তিনি ১৯ মার্চ আগরতলা লোকাল ট্রেনে উদয়পুর সফর করেছেন এমন কেউ কোনও লক্ষণ মনে হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকদের সংস্পর্শে যেতে আহ্বান জানান তিনি৷ তাঁর আবেদন, রাজ্যবাসীর সুস্বাস্থ্যের জন্য এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে গাফিলতি একদম করবেন না৷


এদিন জেলাশাসক বলেন, ওই মহিলার পরিবারের তিনজন, তাঁদের মধ্যে সাত বছরের বাচ্চা এবং গতকাল যে গাড়িতে করে মহিলা আগরতলার জিবি হাসপাতালে গিয়েছিলেন তার চালককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, ওই গ্রামের ২৯ জনকেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে৷ তাঁর বক্তব্য, সমস্ত বিষয়ে পর্যালোচনা চলছে৷ আরও কয়েকজনকে প্রয়োজনে কোয়ারেন্টাইনে নেওয়া হতে পারে৷


তাঁর কথায়, আক্রান্ত মহিলার বাড়ি থেকে চারিদিকে এক কিলোমিটার পর্যন্ত কোর এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে৷ সে অনুযায়ী ওই এলাকার কোনও মানুষ বাড়ি থেকে বের হতে পারবেন না৷ সমস্ত দোকানপাট বন্ধ থাকবে৷ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস প্রশাসনিকভাবে পৌঁছানো হবে৷ তিনি বলেন, পশ্চিম দিকে উদয়পুর ডন বসকো সুকল, দক্ষিণ দিকে হাউজিং বোর্ড চৌমুহনি, পূর্ব দিকে উদয়পুর বালিকা বিদ্যালয় এবং উত্তর দিকে গকুলপুর মসজিদ পর্যন্ত গোটা এলাকা সিল করা হয়েছে৷ সব মিলিয়ে প্রশাসনিক ব্যবস্থা দ্রুতগতিতে কাজ করে চলেছে৷ তবে জনগণেরও আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে৷


গোমতির জেলাশাসক আরও বলেন, আক্রান্ত মহিলা একেবারে ঘরোয়া প্রকৃতির৷ গ্রামীণ এলাকার মহিলারা যেমন পরিবার, গ্রামের মানুষের সাথে মেলামেশা করেন তেমনি গত কয়েকদিনে তিনি তাঁর দৈনন্দিন জীবন পার করেছেন৷ তিনি জানান, ওই মহিলা রেশনেও গিয়েছেন৷ তাঁর স্বামী উদয়পুর শহরের মূল বাজারে এসেছেন৷ বাজার করেছেন, ওষুধও কিনেছেন৷ ফলে ওই এলাকায় আক্রান্ত মহিলার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের কোনও প্রকার করোনা ভাইরাস আক্রমণ সংক্রমিত উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবেদন জানান জেলাশাসক৷


তিনি বলেন, মহিলার কোনও বিউটি পার্লার নেই৷ তাছাড়া, আক্রান্ত মহিলার মেয়ের জামাই কিছুদিন আগে তাঁর বাড়িতে গিয়েছিলেন৷ তিনি পেশায় টিএসআর জওয়ান, অম্পিতে কর্মরত৷ তাঁকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ গোমতির জেলাশাসক ওই জায়গার লোকদেরও সজাগ ও সতর্ক থেকে সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে পরামর্শ দিয়েছেন৷ তাঁর দাবি, ওই মহিলার গতিবিধি, গত কয়েকদিনে কার সাথে মেলামেশা করেছেন তা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো সকলের নৈতিক দায়িত্ব৷ বিশেষ করে উদয়পুর গকুলপুরের মানুষের এই দায়িত্ব পালন করতে হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top