News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে পাঁচ লক্ষ টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত, ধৃত ৩
Image

শান্তিরবাজারে পাঁচ লক্ষ টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত, ধৃত ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ এপ্রিল৷৷ করোনা ভাইরাসও নেশা সামগ্রী পাচার বন্ধ করতে পারেনি৷ সোমবার দুই নেশাকারবারিকে আটক করে বরসড় সাফল্য পেয়েছে শান্তিরবাজার থানার পুলিশ৷


লকডাউনের মধ্যেই ফেন্সিডিল সহ তিন যুবককে আটক করেছে পুলিশ৷ লকডাউন চলাকালীন আজ সকাল থেকে বাইক ও গাড়িতে তল্লাশি করছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের এসডিপিও অক্ষয় প্রহ্লাদ কুন্ডে৷ ওই সময় বীরচন্দ্রনগর এলাকা থেকে একটি বাইকে করে দুই যুবক সাব্রুম মহকুমার মনুবাজারের উদ্দ্যেশ্যে যাচ্ছিল৷ তখন পুলিশ বাইক আরোহীকে থামতে নির্দেশ দেন৷ কিন্ত বাইক আরোহী পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে বাইক নিয়ে চলে যায়৷ পরবর্তীতে পুলিশ দুই যুবককে ধাওয়া করে জালে তুলতে সক্ষম হয়৷


ধৃতদের কাছ থেকে ১১৯ শিশি ফেন্সিডিল আটক করে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, রাজীব সাহা (৩৪) ও রাকেশ লস্কর (৩০) নামের দুই যুবককে নেশাসামগ্রী সহ আটক করা হয়েছে৷ ধৃত দুই যুবক সাব্রুম মহকুমার মনু এলাকার বাসিন্দা৷ পুলিশ তাদেরকে আটক করে শান্তিরবাজার থানায় নিয়ে এসেছে৷ পুলিশ আরও জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের পর মূল কাণ্ডারিকে চিহ্ণিত করা হয়েছে৷ তাদের খবরের ভিত্তিতে এসডিপিও অক্ষয় প্রহ্লাদ কুন্ডে ও শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তীর যৌথ অভিযানে বীরচন্দ্রনগর এলাকার বাসিন্দা রাজেশ্বর দেবনাথ ওরফে রাজু (৩২)-র বাড়িতে তল্লাশি চালিয়ে ২,০৩০ শিশি ফেন্সিডিল বাজেয়াপ্ত করে শান্তিরবাজার থানার পুলিশ৷


শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, বাজেয়াপ্তকৃত ফেন্সিডিলের বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা৷ রাজেশ্বর দেবনাথকেও গ্রেফতার করা হয়েছে৷ তিনি বলেন, আগামীকাল তাদের আদালতে সোপর্দ করা হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top