News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য রেগায় মঞ্জুর করলো ২৫৮.১৮ কোটি টাকা
Image

করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য রেগায় মঞ্জুর করলো ২৫৮.১৮ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ এমজিএনরেগায় ত্রিপুরার জন্য ২৫৮.১৮ কোটি টাকা পাঠাল ভারত সরকার৷ মূলত, লকডাউনের ফলে ত্রিপুরায় সমস্যাগ্রস্ত সাধারণ মানুষের সহায়তায় বর্তমান পরিস্থিতিতে এমজিএনরেগার টাকা মঞ্জুর করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী৷ এই আবেদনের ফলে বর্তমান কঠিন সময়ে যাতে রেগার জবকার্ডধারিদের কোনও সমস্যার মধ্যে পড়তে না হয়, তাই প্রায় সপ্তাহকালের মধ্যেই কেন্দ্রীয় সরকার ত্রিপুরার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সক্রিয় ভূমিকায় সোমবার ভারত সরকার ২৫৮.১৮ কোটি টাকা পাঠিয়েছে৷ চলতি অর্থবছরের প্রথম কিস্তি হিসাবে এই টাকা দেওয়া হয়েছে৷ এর মাধ্যমে রেগার যাবতীয় বকেয়া মজুরি দু-একদিনের মধ্যেই শ্রমিকদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে৷ পাশাপাশি করোনা সংক্রান্ত কারণে শ্রমিকদের ১০ শ্রমদিবসের কাজ দেওয়ার ঘোষণা করা হয়েছিল, সেই কাজও ত্রিপুরার ৬ লক্ষ ১৩ হাজার জবকার্ডধারিকে দেওয়া হবে৷ এমজিএনরেগার নতুন কাজ এসেছে, তা দেওয়া হবে বর্ধিত মজুরিতে৷ অর্থাৎ ১৯২ টাকার পরিবর্তে শ্রমিকরা পাবেন ২০৫ টাকা করে৷ মুখ্যমন্ত্রীর দফতর থেকে এই সংবাদ জানানো হয়েছে৷


করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সব জেলাশাসক ও বিডিওদের৷ কাজের জায়গায় জল এবং সাবান রাখার পাশাপাশি পুরোপুরিভাবে স্বাস্থ্য ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ পাশাপাশি শ্রমিকরা যাতে অন্তত হাতে তৈরি মাস্ক ব্যবহার করেন, সেই বিষয়টিও দেখার জন্যও বলা হয়েছে৷


প্রসঙ্গত, রেগার বকেয়া পরিশোধ করার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে৷ এই গুরুত্বপূর্ণ সময়ে রাজ্যের সাধারণ মানুষের স্বার্থের কথা বিবেচনা করার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top