News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা নিয়ে অপপ্রচার ধৃত যুবক জেল হেফাজতে
Image

করোনা নিয়ে অপপ্রচার ধৃত যুবক জেল হেফাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে গুজব ছড়ানোর দায়ে এক সরকারি কর্মচারীকে পুলিশ গ্রেফতার করেছে৷ তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে৷ আদালত তাকে ১৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে৷

বক্সনগর আশাবাড়ির বাসিন্দা প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক শহিদ চৌধুরীর ভাগনে সজল হুসেন ত্রিপুরায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী চিহিণত হয়েছেন বলে ফেসবুকে প্রচার করেছিলেন৷ ওই অপপ্রচারের দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে৷


সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, ন্যাশনাল ডিজাস্টার মেনেজমেন্ট অ্যাক্টের ৫৪ ধারা এবং ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৫০৫ ধারায় পুলিশ তাকে গ্রেফতার করেছে৷ কলমচৌড়া থানার পুলিশ সিপাহিজলা ক্রাইম ব্রাঞ্চকে সাথে নিয়ে তাকে গ্রেফতার করেছে৷ তিনি রূপাইছড়ি ব্লকে করণিক পদে কর্মরত আছেন৷ তবে, তার বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে প্রতারণারও অভিযোগ রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top