News Flash

  • Home
  • Uncategorized
  • নিজামউদ্দিন : রাজ্যের আরও পাঁচজন করোনা আক্রান্ত, দিল্লি ও উত্তরপ্রদেশে চিকিৎসাধীন, ৫২ জনের হদিশ
Image

নিজামউদ্দিন : রাজ্যের আরও পাঁচজন করোনা আক্রান্ত, দিল্লি ও উত্তরপ্রদেশে চিকিৎসাধীন, ৫২ জনের হদিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ ত্রিপুরার আরও পাঁচ নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ তবে তাঁরা বর্তমানে দিল্লি এবং উত্তরপ্রদেশে চিকিৎসাধীন রয়েছেন৷ তাঁদের মধ্যে ১ জন দিল্লিতে এবং অপর চারজন উত্তর প্রদেশের হাসপাতালে চিকিৎসাধীন৷ স্টেট সার্ভেইলেন্স অফিসার ডাঃ দ্বীপকুমার দেববর্মা সোমবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়ে জানিয়েছেন, পাঁচজনেরই তবলিগ-ই জামাত-যোগ রয়েছে৷ সাথে তিনি যোগ করেন, এখন পর্যন্ত ত্রিপুরার ৫২ জন নাগরিকের সরাসরি তবলিগ-ই জামাত-যোগ থাকার প্রমাণ মিলেছে৷


করোনা ভাইরাসের থাবায় সারা বিশ্বের পাশাপাশি ভারতেরও পরিস্থিতি ক্রমশ বিপর্যয়ের দিকে এগিয়ে চলেছে৷ আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে৷ ভারত সরকার এই ভাইরাসের সংক্রমণ আটকাতে আপ্রাণ চেষ্টা করছে৷ তবুও এর প্রভাব ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে৷
ত্রিপুরায় এখন পর্যন্ত ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ আপাতত স্বস্তির বিষয়, একজনও ত্রিপুরায় অবস্থান করছেন না৷ এখন পর্যন্ত খবর, করোনায় আক্রান্ত প্রত্যেকেই বহিঃরাজ্যে চিকিৎসাধীন রয়েছেন৷


গতকাল একজন ত্রিপুরার নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিল্লিতে চিকিৎসাধীন রয়েছেন বলে স্বাস্থ্য দফতর জানিয়েছিল৷ তবে, তার সঙ্গী এখনও করোনা ভাইরাসে আক্রান্ত হননি৷ তার খোঁজ পাওয়া গিয়েছে এবং তিনি বর্তমানে দিল্লির দিলশাদ গার্ডেনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন ডাঃ দ্বীপ৷ তিনি বলেন, আরও পাঁচজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে বহিঃরাজ্য থেকে রাজ্য সরকারের কাছে খবর এসেছে৷ ডাঃ দ্বীপকুমার দেববর্মা জানিয়েছেন, একজন দিল্লিতে এবং চারজন উত্তরপ্রদেশের শামেলি এলাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷


এ-বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়ে ডাঃ দ্বীপ জানিয়েছেন, ত্রিপুরার সোনামুড়ার ৩ জন, মেলাঘরের ১ জন, বিলোনিয়ায় ২ জন এবং আগরতলার রামনগর ৮ নম্বর রোড এলাকার বাসিন্দা ২ জন দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাতে অংশগ্রহণ করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ তিনি বলেন, লকডাউনের দরুন তারা ত্রিপুরায় ফিরতে পারেননি৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় দিল্লির হজরত নিজামউদ্দিন মরকজে তবলিগ-ই জামাত ফেরত ৪৪ জন এবং আক্রান্ত ৮ জন মিলিয়ে মোট ৫২ জনের এখন পর্যন্ত হদিশ মিলেছে৷ তিনি বলেন, ত্রিপুরায় ৪৪ জনের প্রথম রিপোর্ট নেগেটিভ এসেছে৷ কিন্তু তাদের দ্বিতীয়বার নমুনা পরীক্ষা হবে৷ সবচেয়ে তাৎপর্যের বিষয় হল, উত্তরপ্রদেশে ত্রিপুরার করোনা আক্রান্ত ৪ জনের প্রথমে করোনা ভাইরাসে আক্রান্তের কোনও লক্ষণ ছিল না৷ কিন্তু, পরবর্তীতে তাদের নমুনা পরীক্ষা করার পর রিপোর্ট পজিটিভ এসেছে৷ তবে তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন ডাঃ দ্বীপকুমার দেববর্মা৷


এদিন তিনি আরও জানান, ত্রিপুরায় এখন পর্যন্ত ২৫৫৮ জন কোয়ারেন্টাইনে রয়েছেন৷ তাদের মধ্যে ১১৫ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং ২৪৪৩ জন বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন৷ এছাড়া, আজ দুপুর পর্যন্ত ২২৩ জনের রিপোর্ট এসেছে৷ সমস্ত রিপোর্ট নেগেটিভ বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top