News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : মুখ্যমন্ত্রী বিপ্লবের বিরুদ্ধে এফআইআর, বেআইনিভাবে অশোকস্তম্ভ ব্যবহার করে ফাঁসলেন অভিযোগকারী
Image

করোনা : মুখ্যমন্ত্রী বিপ্লবের বিরুদ্ধে এফআইআর, বেআইনিভাবে অশোকস্তম্ভ ব্যবহার করে ফাঁসলেন অভিযোগকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে৷ কিন্তু বেআইনিভাবে অশোকস্তম্ভ ব্যবহার করে ফাঁসলেন মামলাকারী৷ করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে ভুল তথ্য দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ এনে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোপাল রায়৷ এদিকে বেআইনিভাবে অশোক স্তম্ভ ব্যবহার করেছেন বলে মামলাকারী গোপাল রায়ের বিরুদ্ধে মামলা হয়েছে৷
আইনজীবী অরবিন্দ দেব নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় তাঁর বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৬৯ এবং ১২০(বি) ধারায় মামলা করেছেন৷ পুলিশ আজ গোপাল রায়ের বাড়িতে গিয়েছিল৷ কিন্তু তাকে গ্রেফতার করেনি৷ প্রতিবাদের কণ্ঠ রোধ করার জন্যই তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে বলে দাবি করেন গোপালবাবু৷ এদিকে, বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটি-র মুখপাত্র দাবি করেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা নোংরা রাজনীতি এবং কংগ্রেসের দেউলিয়াপনার নিদর্শন৷


কংগ্রেসের প্রাক্তন বিধায়ক গোপাল রায় করোনা ভাইরাসে সংক্রমণ নিয়ে করিমগঞ্জ (অসম) ও মণিপুরে আক্রান্তের সংখ্যার ভুল তথ্য দিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন বলে অভিযোগ এনে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন৷ এজাহারে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গত ২ মার্চ জিবি হাসপাতাল পরিদর্শনে গিয়ে ১৬ জন এবং মণিপুরে ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন৷ কিন্তু, করিমগঞ্জ এবং মণিপুরে আক্রান্তের ওই তথ্য কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে নেই৷ তাতে স্পষ্ট, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ভুল তথ্য দিয়েছেন৷ ওই ভুল তথ্যে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ তাই, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা গ্রহণ করা হোক৷


কিন্তু, অশোক স্তম্ভ ব্যবহৃত কাগজে অভিযোগপত্র জমা বিপদ ডেকে আনেন গোপাল রায়৷ প্রাক্তন বিধায়ক হিসেবে অশোক স্তম্ভ ব্যবহার করা বেআইনি, এই অভিযোগ এনে আইনজীবী অরবিন্দ দেব নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ তিনি এজাহারে বলেন, মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার জন্যই নামের পাশে অশোক স্তম্ভ ব্যবহার করা কাগজে অভিযোগ জানিয়েছেন গোপাল রায়৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৬৯ এবং ১২০(বি) ধারায় মামলা করেছেন অরবিন্দ দেব৷


মামলা নিয়ে পুলিশ আজ গোপাল রায়ের বাড়িতে যায়৷ কিন্তু, তাকে গ্রেফতার না করেই পুলিশ ফিরে যায়৷ নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এসডিপিও-র নেতৃত্বে পুলিশ কেন গোপাল রায়কে গ্রেফতার না করে ফিরে এসেছে, সে বিষয়ে পুলিশের শীর্ষ আধিকারিকের কোনও বক্তব্য জানা যায়নি৷ গোপাল রায়ের দাবি, তাঁর প্রতিবাদী কণ্ঠ রোধ করার জন্যই বিজেপি-আইপিএফটি জোট সরকার পুলিশ লেলিয়ে দিয়েছে৷
প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস বলেন, অশোক স্তম্ভ ব্যবহারের জন্য পুলিশ নোটিশ দেওয়া উচিত ছিল৷ জোর করে তাঁর বাড়িতে প্রবেশ এবং ভয়ভীতি প্রদর্শন দুর্ভাগ্যজনক৷
এদিকে, প্রদেশ বিজেপি মুখপাত্র ত্রিপুরার মুখ্যমন্ত্রী হেয় প্রতিপন্ন করার জন্যই প্রাক্তন কংগ্রেস বিধায়ক মামলা করেছেন বলে দাবি করেছেন৷ তিনি গোপাল রায়ের ওই ভূমিকার সমালোচনা করেন এবং বেআইনিভাবে অশোক স্তম্ভ ব্যবহারের জন্য তার শাস্তির দাবি জানান৷ তাঁর সাফ কথা, করোনা ভাইরাসে সংকটের পরিস্থিতি নোংরা রাজনীতি কাম্য নয়৷ প্রাক্তন বিধায়ক গোপাল রায় তারই পরিচয় দিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top