News Flash

  • Home
  • Uncategorized
  • চিনি লবণ ও ভোজ্য তেলের যোগান অব্যাহত রাখতে সচেষ্ট রেল
Image

চিনি লবণ ও ভোজ্য তেলের যোগান অব্যাহত রাখতে সচেষ্ট রেল

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): কোভিড-১৯ লকডাউন চলাকালীন সময়ে সাধারণ মানুষের ব্যবহৃত চিনি, লবণ ও ভোজ্য তেলের সরবরাহ সুনিশ্চিত করতে উদ্যোগী ভারতীয় রেল । লকডাউন চলাকালীন সময়ে সাধারণ মানুষের নিত্য ব্যবহৃত চিনি লবণ ও ভোজ্য তেলের যাতে ঘাটতি দেখা না দেয়, তার জন্য ভারতীয় রেল সর্বাত্মক প্রয়াস নিয়েছে। নিত্য প্রয়োজনীয় এই তিনটি অত্যাবশ্যক সামগ্রী পরিবহণ ও সরবরাহের কাজ পুরোদমে চলছে।

ভারতীয় রেল বিগত ১৩ দিনে ১ হাজার ৩০০-রও বেশি চিনি ভর্তি ওয়াগন, লবণ বোঝাই ৯৫৮টি ওয়াগন এবং ভোজ্যতেল পরিবাহী ৩৭৮টি ওয়াগন (১ ওয়াগনে ৫৮-৬০ টন তেল বোঝাই থাকে) দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেছে।

রেলের আধিকারিকরা বিভিন্ন পর্যায়ে পণ্য পরিবহণের ওপর নজর রাখছেন। পণ্য ওঠা-নামার জায়গাগুলিতে রেলকে যে সমস্যার মুখোমুখী হতে হয়েছে, তা এখন দূর করার চেষ্টা চলছে। পরিবহণ সংক্রান্ত সমস্যাগুলির নিরসনে ভারতীয় রেল স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে নিয়ে একযোগে কাজ করে চলেছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top