News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বিভিন্ন স্থানে দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বন্টন
Image

রাজ্যের বিভিন্ন স্থানে দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বন্টন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল ৷৷ বাধারঘাটের মাতৃপল্লী এলাকার মিহির পুষ্প ডালমুট ফুড প্রোডাক্টের কর্ণধার গোবিন্দ পাল এলাকার গরিব মানুষের পাশে দাঁড়ালেন৷ তিনি এলাকার বাছাই করা ২৭০ জন গরিব পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছেন৷ সামাজিক দূরত্ব বজায় রেখে ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে এইসব সামগ্রী তুলে দেওয়া হয়৷ গোবিন্দবাবু বলেন, দেশব্যাপী লকডাউন ঘোষণার ফলে শ্রমিক ও গরিব পরিবারের মানুষজন অসহায় হয়ে পড়েছেন৷ তাদের কাজকর্ম নেই, রুটি রোজগারহীন হয়ে পড়ায় অনাহারের আশঙ্কা দেখা দিয়েছে৷ সে কারণেই তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন৷ চাল, ডাল, আলু, পেঁয়াজ,সয়াবিন, তেল, চা-পাতা, চিনি এবং মুড়ি ২৭০ জনের হাতে তুলে দিয়েছেন গোবিন্দ পাল৷ সমাজের অন্যান্যদেরকেও এ ধরনের কাজে এগিয়ে আসার জন্য তিনি আবেদন জানিয়েছেন৷


রাজধানী আগরতলা শহর সংলগ্ণ অভয়নগর মধ্যপাড়ার ব্লাডসান ক্লাবের পক্ষ থেকে শনিবার শতাধিক গরিব পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে৷ চাল, ডাল, তেল সহ অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে গরিবদের পরিবারে৷ ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন, লকডাউনের ফলে এলাকার বহু মানুষ খাদ্য সমস্যায় পড়েছেন৷ এই সমস্যার কথা বিবেচনা করে ব্লাডসান ক্লাবের সদস্যরা নিজেদের মধ্যে চাঁদা সংগ্রহ করে এবং ক্লাব ফান্ডের টাকা থেকে চাল, ডাল ইত্যাদি ক্রয় করে গরিবদের মধ্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে৷ যতদিন এই অচলবস্থা অব্যাহত থাকবে ততদিন তারা এ ধরনের প্রয়াস জারি রাখবেন বলে জানিয়েছেন৷ এটি তারা তাদের সামাজিক নৈতিক দায়িত্ব বলে অভিমত ব্যক্ত করেছেন৷


ত্রিপুর ক্ষত্রিয় সমাজের পক্ষ থেকে তেলিয়ামুড়ার কৃষ্ণপুর বিধানসভা এলাকায় স্বাস্থ্য সচেতনতা শিবির এবং গরিব পরিবারগুলির মধ্যে চাল, ডাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে৷ ত্রিপুর ক্ষত্রিয় সমাজের পক্ষ থেকে সমাজের সকল অংশের জনগণকে লকডাউন চলাকালে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে৷ লকডাউনের ফলে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবার সুযোগ থেকেও বঞ্চিত৷ চিকিৎসা পরিষেবার কাজেও বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সমাজসেবী সংস্থাগুলিকে এগিয়ে আসতে অনুরোধ জানানো হয়েছে৷ ত্রিপুর ক্ষত্রিয় সমাজ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কাজকর্ম অব্যাহত রাখবে বলে জানানো হয়৷


করোনার জেরে রাজ্যে জারি লকডাউন ও কারফিউ৷ শনিবার লকডাউন এর ১২ দিন সম্পূর্ণ৷ আমবাসা মহাকুমার বিভিন্ন জায়গায় খাদ্য সমস্যা দেখা দিয়েছে৷ দু:স্থদের মধ্যে খাদ্য সমস্যা বিরাট আকার ধারণ করেছে৷ এ সময় পাশে রয়েছে আমবাসা যুব মোর্চার মন্ডল কমিটি৷ প্রতিদিনই দুস্থদের মধ্যে চলছে খাদ্য সামগ্রী বিতরণ৷ চাল-ডাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ চলছে প্রতিদিন ৷ এদিন আমবাসা টিআরটিসি পাড়া আম্বেদকর নগর সুকলের সামনে দু:স্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷ প্রায় ৫০ পরিবারের মধ্যে চাল, ডাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়৷ উপস্থিত ছিলেন যুব মোর্চার ধলাই জেলার সভাপতি আশিস ভট্টাচার্য, যুব মোর্চা মন্ডল সভাপতি শ্যামল শীল সহ যুব মোর্চার অন্যান্য কার্যকর্তারা৷
উদয়পুর এর যুব জাগরণ সামাজিক সংস্থা এবার এগিয়ে এলো আরক্ষা প্রশাসনের সহযোগিতায়৷ শনিবার যুব জাগরণ সামাজিক সংস্থার কর্মকর্তারা উদয়পুর শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে রাস্তায় কর্মরত পুলিশ এবং আরক্ষা কর্মীদের সামান্য জল খাবারের ব্যবস্থা করেন৷ তাদের হাতে সে জল খাবার তুলে দিয়ে তারা তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ যুব জাগরণ সামাজিক সংস্থার সদস্যরা জানান পুলিশ, ডাক্তার এবং অন্যান্য জরুরিকালীন পরিষেবা যারা দিয়ে যাচ্ছেন তাদের কারণেই রাজ্যবাসী তথা ভারতবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে৷ এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, যুব জাগরণ সামাজিক সংস্থার সভাপতি শিশির ভৌমিক, সম্পাদক ভোলানাথ দেব সহ অন্যান্যরা৷ তারা আগামী দিনেও এই ভাবেই শুধু আরক্ষা দপ্তর নয়৷ জরুরী ভিত্তিতে এগিয়ে আসা প্রত্যেকের সহযোগিতা করবে বলে জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top