News Flash

  • Home
  • Uncategorized
  • বাম বিধায়করা তিন মাসের বেতনের ২৫ শতাংশ দেবেন ত্রাণ তহবিলে
Image

বাম বিধায়করা তিন মাসের বেতনের ২৫ শতাংশ দেবেন ত্রাণ তহবিলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে করোনা মোকাবেলায় এগিয়ে আসলো বামফ্রন্টের বিধায়করা৷ করোনা মোকাবেলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে নিজের এক মাসের বেতন দান করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সকল বিধায়কদের প্রতি আহ্বান জানিয়েছিলেন তাদের এক মাসের বেতনের অর্ধেক টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করার জন্য৷


সেই আহ্বানে সাড়া দিয়ে বামফ্রন্টের বিধায়করা সিদ্ধান্ত গ্রহণ করে তারা তিন মাসের অর্থাৎ মার্চ, এপ্রিল ও মে মাসের বেতনের চার ভাগের এক ভাগ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করবে৷ সেই মোতাবেক শুক্রবার বিধায়ক তপন চক্রবর্তী ও রতন ভৌমিকের নেতৃত্বে বাম বিধায়কদের এক প্রতিনিধিদল ৮ জন বিধায়কের চেক মুখ্যসচিবের কার্যালয়ে গিয়ে মুখ্য সচিবের হাতে তুলে দেয়৷


পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে তিন মাসের বেতনের চার ভাগের এক ভাগ অর্থ দান করার বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করার লক্ষ্যে একটি চিঠি লিখে মুখ্যসচিবের হাতে দিয়ে আসে প্রতিনিধিদলের সদস্যরা৷ পরবর্তী সময় মেলারমাঠস্থিত সিপিআইএম কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান বিধায়ক তপন চক্রবর্তী৷ তিনি আরও জানান আগরতলা শহরের বাইরে বামফ্রন্টের যে সকল বিধায়করা রয়েছে তারা মহকুমা শাসকের নিকট এই চেক প্রদান করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top