News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-১৯ : সুপ্রিম নির্দেশিকা নিয়ে প্রচার মাধ্যমের কর্মীদের সাথে সভা
Image

কোভিড-১৯ : সুপ্রিম নির্দেশিকা নিয়ে প্রচার মাধ্যমের কর্মীদের সাথে সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ সম্প্রতি কোভিড-১৯ সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিকালে প্রচার মাধ্যমকে উদ্দেশ্য করে সুপ্রিমকোর্ট বিভিন্ন নির্দেশ প্রদান করেছে৷ এ সম্পর্কে ত্রিপুরার সকল মুদ্রণ, বৈদ্যুতিন ও সামাজিক প্রচারমাধ্যমগুলোকে অবগত করার উদ্দেশ্যে শুক্রবার তথ্য ও সংসৃকতি দফতরের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে৷


রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নম্বর হলঘরে তথ্য ও সংসৃকতি দফতরের সচিব শৈলেন্দ্র সিঙের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন দফতরের অধিকর্তা রতন বিশ্বাস-সহ বিভিন্ন প্রচার মাধ্যমের প্রতিনিধিগণ৷ সভায় আলোচনা করতে গিয়ে দফতরের সচিব সিং উপস্থিত সকলকে রাজ্য তথা দেশের এই কঠিন সময়ে একযোগে কাজ করার আহ্বান জানান৷ সুপ্রিমকোর্টের রায়কে উদ্ধৃত করে তিনি আরও বলেন, অসত্য বা ভুল সংবাদ যাতে ছড়িয়ে না পড়ে তা আমাদের কর্তব্যবোধ ও দায়িত্বশীলতার মধ্যে পড়ে৷


তিনি বলেন, সমাজের একেবারে অন্তিম ব্যক্তি পর্যন্ত সত্য খবর যাতে পৌঁছায় সেদিকে লক্ষ্য রাখতে হবে৷ অসত্য খবরের দরুণ যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে সে দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে৷ তাঁর কথায়, বর্তমান পরিস্থিতিতে অবশ্যই সরকারি সংস্থা থেকে প্রাপ্ত খবর পরিবেশনের ক্ষেত্র ভিত্তি করা উচিত৷ তিনি আশা প্রকাশ করেন, এ যাবৎকাল পর্যন্ত ত্রিপুরার সংবাদমাধ্যমগুলো কোভিড-১৯ সংক্রান্ত খবর পরিবেশনের ক্ষেত্রে যে রকম সদর্থক ভূমিকা গ্রহণ করেছে তা আগামী দিনগুলোতেও বজায় থাকবে৷


আলোচনা সভার শুরুতে বক্তব্য রাখতে গিয়ে দফতরের অধিকর্তা রতন বিশ্বাস লকডাউন চলাকালীন সময়ে দফতরে কী ধরনের কাজ হচ্ছে তার একটি চিত্র সকলের সামনে তুলে ধরেন৷ সভায় তিনি জানান, ত্রিপুরায় করোনা ভাইরাস প্রতিরোধে এবং এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য, পুলিশ, তথ্য ও প্রযুক্তি, তথ্য ও সংসৃকতি দফতরের প্রতিনিধি-সহ সকল জেলাশাসক ও জেলা পুলিশ আধিকারিকদের নিয়ে রাজ্যস্তরীয় ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়েছে৷


তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করানোর জন্য দশ লক্ষ লিফলেট সারা রাজ্যে বিতরণের কাজ চলছে৷ প্রতিদিন রাজ্যব্যাপী পাঠকদের কাছে সংবাদপত্র পৌঁছে দেওয়ার জন্য দফতরের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন রুটে ৪-টি গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে৷ সেই গাড়িগুলি আগরতলা থেকে সংবাদপত্র নিয়ে প্রতিটি জেলায় পৌঁছে দিচ্ছে৷


তাছাড়া সময় সময় রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করা হচ্ছে, বলেন তিনি৷ এদিকে, সভায় উপস্থিত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেন৷ পরবর্তীতে বিষয়টি রাজ্য সরকারের দৃষ্টিতে নিয়ে যাওয়া হবে বলে তথ্য দফতরের সচিব জানান৷ আজকের এই সভায় সংবাদ প্রতিনিধিদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top