News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনের নমব দিনে কঠোর নজরদারী পুলিশের
Image

লকডাউনের নমব দিনে কঠোর নজরদারী পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল : লকডাউনের নবম দিনেও সদরের এসডিএম জনসচেতনতা বাড়াতে ও বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন৷ জনগনকে আতঙ্কগ্রস্ত না হতে এবং সংযম পালন করতে আহ্বান জানিয়েছেন৷ লকডাউন চলাকালে সংযম পালন না করলে সমস্যা জটিল থেকে জঠিলতর আকার ধারন করতে পারে৷ লকডাউনের প্রথমদিনে প্রত্যেককে লকডাউনের নিয়মকানুন যথাযথভাবে মেনে চলতে এবং যথেষ্ট সংযমভাবে জীবন যাপন করতে আহ্বান জানিয়েছেন সদরের এসডিএম৷ সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বিনা প্রয়োজনে বাড়িঘর থেকে বের না হতে বারবার আহ্বান জানানো স্বত্ত্বেও জনগনের একাংশ তা অমান্য করে চলেছেন৷ বাজারগুলিতে জনসমাগমে লাগাম টানতে সবজি বাজার অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে৷

বাজারে যাতে ক্রেতারা ভীড় না করেন সেজন্য পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে পণ্যসামগ্রী, সবজি, মাছ ইত্যাদি পৌঁছে দেবার ব্যবস্থাও করা হয়েছে৷ তা স্বত্ত্বেও বাজারে ভীড় বেড়েই চলেছে৷ সদরের এসডিএম জানান, মানুষ একসঙ্গে বাজারে ভীড় করলে একাংশ মুনাফালোভী ব্যবসায়ী জিনিষপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে৷ পেঁয়াজের মূল্য বৃদ্ধির বিষয়টি তিনি উল্লেখ করেন৷ প্রয়োজন হলে পেঁয়াজ বর্জন করতে আহ্বান জানিয়েছেন সদরের এসডিএম৷


এসডিএম জানান, রাজ্য সরকার আরও ১৪ দিনের রেশন অন্তোদয়, বিপিএল এবং বায়ুরিটি গ্রুপের কার্ড হোল্ডারদের জন্য বিনামূল্যে অর্থাৎ একমাসের চাল বিনামূল্যে সরবরাহ করছে৷ তিনি স্থানীয় ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলির প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা আর্থিক দিক দিয়ে দুর্বল প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছে না তাদের পাশে দাঁড়াতে হবে৷ যেসব বহির্রাজ্যের শ্রমিক রাজ্যে আটকে পড়েছেন তাদেরকেও প্রয়োজনীয় সাহায্য করা হচ্ছে বলে জানান সদরের এসডিএম৷ লকডাউন নিয়ে অহেতুক আতঙ্কগ্রস্ত না হতে প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷ জনগনের যেকোন অসুবিধায় সরকার ও প্রসাসন তাদের পাশে রয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top