News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনের জেরে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে উদ্যোগী হাসিনা প্রশাসন
Image

লকডাউনের জেরে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে উদ্যোগী হাসিনা প্রশাসন

ঢাকা, ৩০ মার্চ (হি.স.) : করোনাভাইরাস মোকাবিলায় সারা দেশ জুড়ে চলছে লকডাউন।   বাংলাদেশের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ প্রতিবেশী দেশ ভারতের । এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা ও শিক্ষা-সহ বিভিন্ন কারণে গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে উদ্যোগ নিল হাসিনা প্রশাসন। তাঁদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, ‘যেসব বাংলাদেশি এখনও এই তালিকায় অন্তর্ভুক্তির জন্য নাম দেননি। তাঁদের নাম দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দেওয়ার অনুরোধ করা হয়েছে। এতে তাঁদের ফিরিয়ে আনা ও অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে।’  একটি ফেসবুক বার্তায় শাহরিয়ার আলম জানন, ‘ভারতে সব ধরনের যোগাযোগ বন্ধ। আমরা শুনতে পাচ্ছি চিকিৎসা করাতে গিয়ে সেখানে কিছু বাংলাদেশি আটকে পড়েছেন। তাঁদের থাকতে অসুবিধা হচ্ছে। তাই আমাদের দূতাবাস ইতিমধ্যে একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে। যাঁরা এখনও সেই তালিকায় নাম তোলেননি তাঁদের অনুরোধ করছি, আপনারা একসঙ্গে কতজন, কোথায় আছেন, নাম, বয়স, পাসপোর্ট নম্বর, যোগাযোগের জন্য মোবাইল নম্বর আমাদের দিল্লিতে অবস্থিত দূতাবাসে জানান। আমাদের দূতাবাসের টেলিফোন নম্বর ৮৫৯৫৫-৫২৪৯৪।  

তিনি আরও বলেন, ‘পূর্ণ তালিকা পেলে আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে সুবিধা হবে। আপনাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে না পারা পর্যন্ত অন্তত আমরা চেষ্টা করব স্থানীয় কর্তৃপক্ষ যেন আপনাদের চাহিদার বিষয়গুলো দেখভাল করেন। তবে যাঁরা ফিরে আসতে চান তাঁদের আশকোনা হাজি ক্যাম্পে এবং যাঁরা চিকিৎসাধীন তারা কুর্মিটোলা বা অন্য হাসপাতালে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার সম্মতি দিতে হবে।’ 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top