News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি, সংস্থা ও সংগঠনের দান
Image

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি, সংস্থা ও সংগঠনের দান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮মার্চ৷৷ করোনা ভাইরাসের জেরে রাজ্যে অনেকটাই প্রভাব পড়েছে৷ কারফিউ ও লকডাউন চলছে৷ এই সময়ে আর্থিক সাহায্য নিয়ে অনেক এগিয়ে আসছে৷ যে যার সাধ্যমত আর্থিক সহায়তা করছে৷ শনিবার আমবাসা পুর পরিষদ এলাকার অঙ্গনওয়াড়ি কর্মীরা আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসে৷ তাদের নিজেদের উদ্যোগে আমাদের মহকুমার মহকুমা শাসক জে বি দোয়াতির হাতে ১০ হাজার টাকা তুলে দেয় অঙ্গনওয়াড়ি কর্মীরা৷ এদিন চারজনের এক প্রতিনিধিদল এসে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তার লক্ষ্যে মহকুমা শাসকের হাতে এই আর্থিক সাহায্য তুলে দেয়৷
করুনা ভাইরাসের জেরে রাজ্যে চলছে লকডাউন ও কারফিউ৷ এই পরিস্থিতিতে আর্থিক সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসলো আমবাসা প্রেসক্লাব৷ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমবাসা প্রেস ক্লাবের তরফ থেকে ৫০০০ টাকার আর্থিক সাহায্য করা হয়৷ আমবাসা মহকুমা শাসক জে,বি, দোয়াতির হাতে আমবাসা প্রেস ক্লাবের সদস্যরা এই আর্থিক সাহায্য তুলে দেয়৷ উপস্থিত ছিলেন আমবাসা প্রেস ক্লাবের সম্পাদক পরাশর বিশ্বাস সহ অন্যান্যরা৷


করোনা সংক্রান্ত স্বাস্থ্য পরিষেবার জন্য সাংসদ তহবিল থেকে রাজ্যের ৪ টি জেলায় অর্থ প্রদানের ঘোষণা দিয়েছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ মোট ৫০ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন তিনি৷ এইদিন পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের হাতে পশ্চিম জেলার জন্য বরাদ্দ সাংসদ তহবিলের অর্থ তুলে দেন তিনি৷ একই সঙ্গে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের জন্য সাংসদ তহবিল থেকে এক কোটি টাকা জেলা শাসকের মাধ্যমে প্রদান করেন৷ প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের বেতন ভাতা এক লক্ষ টাকা তুলে দেন জেলা শাসক সন্দীপ মাহাত্মের হাতে৷ চেক মারফত এই অর্থ প্রদান করেন তিনি৷ সবাইকে এই পরিস্থিতিতে এগিয়ে এসে মোকাবেলা করার আহ্বান জানান সাংসদ প্রতিমা ভৌমিক৷ জনগণ নির্বাচিত করে রাজ্যের দায়িত্ব কাঁধে তুলে দিয়েছেন৷ সেই দায়িত্ব প্রতিপালন করতেই তিনি বর্ধপরিকর বলে জানান৷ বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব এবং ব্যক্তিগত ভাবে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানান তিনি৷


শনিবার খোয়াই পুর পরিষদের অন্তগর্ত খোয়াই মণ্ডলের পক্ষ থেকে বিভিন্ন বুথ এলাকায় প্রায় সাত শতাধিক পরিবারের মধ্যে খাবার বিতরণ করা হয়৷ এই দিন চাল, ডাল , সব্জি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দব্য প্রদান করা হয়৷ যাতে করে মানুষকে লক ডাউন ও কার্ফুতে কোন রকম অসুবিধার সম্মুখীন হতে না হয় বলে জানান মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার৷ তিনি বলেন এই ধরণের খাবার প্রদান করা আগামী দিনেও অব্যাহত থাকবে৷


করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে লক ডাউন লাগু রয়েছে৷ রাজ্যে লক ডাউনের পাশাপাশি লাগু রয়েছে ১৪৪ ধারা ও কারফিউ৷ করোনা ভাইরাস মোকাবেলায় খোলা হয়েছে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল৷ মুখ্যমন্ত্রী নিজে এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করেন৷ পাশাপাশি সকল মন্ত্রী ও বিধায়কদের প্রতি আহ্বান জানান তাদের এক মাসের বেতনের অর্ধেক টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করার জন্য৷ একই সাথে সকলের প্রতি আহ্বান জানান যে যার সাধ্যমত মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করার জন্য৷ মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে বহু মানুষ সাহায্যে এগিয়ে এসেছেন৷ প্রায় প্রতিদিন বহু মানুষ তাদের সাধ্যমত অর্থ দান করছেন মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে৷ শনিবার একাধিক ব্যক্তি মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করার লক্ষ্যে মন্ত্রী রতন লাল নাথের হাতে তুলে দেন চেক৷ মন্ত্রী রতন লাল নাথ এক সাক্ষাৎকারে জানান এইদিন মোহনপুর ওবিসি মণ্ডলের পক্ষ থেকে ২৩ হাজার টাকা দান করা হয়েছে৷
এছাড়াও কৃপেশ দেব নামে এক ব্যক্তি ব্যবসায়ী ৫০ হাজার টাকা, সুব্রত ঘোষ ও শঙ্কর ঘোষ নামে দুই ব্যবসায়ী ৫০ হাজার টাকা, দীপঙ্কর বিশ্বাস নামে এক ব্যবসায়ী ৫০ হাজার টাকা, গৌতম রায় নামে এক ব্যবসায়ী ৫০ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করেছেন৷ তাদের প্রত্যেককে মন্ত্রী রতন লাল নাথ অভিনন্দন জানান৷ তিনি আরও বলেন যে যার ক্ষমতা মতো স্বেচ্ছায় দান করছে৷ দুযর্োগ মুহূর্তে তারা সরকারের সাথে এসে দাঁড়াচ্ছে৷


মন্ত্রী রতন লাল নাথ সকলের প্রতি আহ্বান জানান অযথা বাড়ি থেকে বের হবেন না৷ সবজী বিক্রেতারা গলি গলি সবজি নিয়ে যাবে৷ তার ব্যবস্থা করা হয়েছে৷ যে যার বাড়ির সামনে থেকে সবজি ক্রয় করে নিন৷ তিনি আরও জানান মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যে বহু মন্ত্রী বিধায়ক তাদের এক মাসের বেতনের অর্ধেকের বেশি টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করেছেন৷ কেউ কেউ এক মাসের বেতনের অধিক টাকা দান করেছেন৷ তিনি নিজের এক মাসের বেতনের অর্ধেকের বেশি টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করবেন বলেও জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top