News Flash

  • Home
  • Uncategorized
  • পাঞ্জাবে করোনায় মৃত ব্যক্তির সংস্পর্শে সংক্রমিত ২৩, সিল করে দেওয়া হল ১৫টি গ্রাম
Image

পাঞ্জাবে করোনায় মৃত ব্যক্তির সংস্পর্শে সংক্রমিত ২৩, সিল করে দেওয়া হল ১৫টি গ্রাম

চণ্ডিগড়, ২৭ মার্চ ( হি. স.) : পাঞ্জাবে করোনাভাইরাসের জেরে মৃত এক বৃদ্ধের সংস্পর্শে এসে সংক্রমিত হলেন আরও ২৩জন। বিদেশ থেকে ফিরে সরকারের নির্দেশকে তোয়াক্কা না করেই গ্রামে গ্রামে ঘুরেছিলেন ওই ব্যক্তি। তাঁর মৃত্যুর পরই সুরক্ষার খাতিরে সিল করে দেওয়া হল ১৫টি গ্রাম।

জানা গিয়েছে, গত ১৮ মার্চ মারা যান ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ । গুরুদ্বারে সেবায়ত ছিলেন তিনি। ওই ব্যক্তি প্রতিবেশী গ্রামের দুই বন্ধুর সঙ্গে জার্মানি এবং ইতালি সফর করে দেশে ফিরেছিলেন। করোনা পরিস্থিতিতেও সরকারের নির্দেশ অমান্য করে কোয়ারান্টিন বিধি না মেনে লোকালয়ে ঘুরে বেড়িয়েছিলেন। তারও আগে, তিনি ৬ মার্চ দিল্লিতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে জমায়েত, অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন ওই ব্যক্তি। করোনা ভাইরাসের জন্য কোভিড-১৯-এর টেস্টের আগে পর্যন্ত তিনি প্রায় শতাধিক লোকজনের সঙ্গে দেখা করেছিলেন। তিনি এবং তাঁর দুই বন্ধু রাজ্য জুড়ে ১৫টি গ্রামে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে।

তাঁর পরিবারে, ১৪ জনের কোভিড-১৯ পরীক্ষায় ইতিবাচক রিপোর্ট এসেছে। তাঁর নাতি-নাতনি গ্রামের প্রায় প্রত্যেকের সঙ্গে দেখা করেছিলেন। ওই তিনজনই নওনশাহার, মোহালি, অমৃতসর, হোশিয়ারপুর ও জলন্ধরেও ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। আধিকারিকরা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের সন্ধানে গ্রামে গ্রামে যাচ্ছেন। ইতিমধ্যেই ১৫টি গ্রাম সিল করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top