News Flash

  • Home
  • Uncategorized
  • করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রীও
Image

করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রীও

লন্ডন, ২৭ মার্চ (হি.স.):  এবার করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককও । শুক্রবারই পরীক্ষায় তার করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে বলে জানান ম্যাট । এর মধ্যেই শীর্ষনেতাদের আক্রান্ত হওয়ার খবরে চাঞ্চল্য তৈরি হয়েছে । আশঙ্কা তৈরি হয়েছে যে সরকারে থাকা অনেক নেতা-মন্ত্রীই আক্রান্ত হয়ে থাকতে পারেন, যাঁদের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর ওঠাবসা।

এর আগে আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটারে একটি ভিডিওবার্তায় জানান, “গত ২৪ ঘণ্টা ধরে লক্ষণগুলো হালকা হালকা টের পাচ্ছিলাম। আর তখনই পরীক্ষা করাই। যাতে ধরা পড়ে করোনা ভাইরাস পজেটিভ।” এদিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী সংক্রমণের কথা জানানোর কয়েক ঘণ্টা পরই  আক্রান্ত হওয়ার কথা জানান ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককও । তিনি জানিয়েছেন তাঁর উপসর্গ খুবই সামান্য, তিনিও আপাতত বাড়ি থেকেই কাজ করছেন।

ঊল্লেখয়, ব্রিটেন জুড়ে ১১ হাজারের বেশি মানুষ আক্রান্ত। তার মধ্যে ৫৮৭ জনের মৃত্যু হয়েছে। দেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে দেশের শীর্ষনেতাদের আক্রান্ত হওয়ার খবরে চাঞ্চল্য তৈরি হয়েছে । আশঙ্কা তৈরি হয়েছে যে সরকারে থাকা অনেক নেতা-মন্ত্রীই আক্রান্ত হয়ে থাকতে পারেন, যাঁদের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর ওঠাবসা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top