News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : জিবি হাসপাতালে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ
Image

করোনা : জিবি হাসপাতালে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ করোনা ভাইরাস মোকাবেলায় রাজ্য সরকার ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে৷ রাজ্য জুড়ে চলছে লক ডাউন৷ করুণা আক্রান্ত কোন রোগী পাওয়া গেলে তার চিকিৎসার জন্য জিবি হাঁসপাতালে ব্যবস্থা করা হয়েছে৷ তাছাড়া পর্যবেক্ষণে রাখার জন্যও পৃথক কক্ষের ব্যবস্থা করা হয়েছে৷ করোনা ভাইরাস মোকাবেলায় জিবি হাঁসপাতালের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বৃহস্পতিবার জিবি হাঁসপাতালে যান মন্ত্রী রতন লাল নাথ৷ ঘুরে দেখেন সকল ব্যবস্থাপনা৷ সাথে ছিলেন জিবি হাঁসপাতালের এমএস ডাক্তার রঞ্জিত দাস৷


হাঁসপাতালের এমএসের সাথে করোনা মোকাবেলার যাবতীয় ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন মন্ত্রী রতন লাল নাথ৷ পরে সংবাদ প্রতিনিধিদের তিনি জানান৷ করোনা ভাইরাস মোকাবেলায় রাজ্য প্রস্তুত ছিল না৷ তারপরও চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মী সকলে নিজেদের জীবনকে বাজি রেখে দিনরাত কাজ করে যাচ্ছেন৷ তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি জিবি হাঁসপাতাল পরিদর্শনে এসেছেন৷ জিবি হচ্ছে মূল চিকিৎসা কেন্দ্র৷ পর্যবেক্ষণে রাখার জন্য পৃথক কক্ষের ব্যবস্থা রয়েছে৷


সেখনে বর্তমানে ৭ জন রয়েছে৷ এখনো পর্যন্ত রাজ্যে কোন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায় নি৷ এইটা একটা ভালো দিক৷ জিবি হাঁসপাতালে যা ব্যবস্থা রয়েছে সবকিছু ঠিক রয়েছে৷ যারা কাজে আসছে, দূরত্ব বজায় রেখে কাজ করছে৷ রাজ্যে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৯০৩ জনের মতো৷ এছাড়াও ১২ টি কোয়ারেন্টাইন সেন্টারে আরও ৪০ থেকে ৫০ জনের মতো রয়েছে৷ করোনা ভাইরাস মোকাবেলায় রাজ্য সরকার সফল হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top