News Flash

  • Home
  • Uncategorized
  • এটিএম পরিষেবা দিতে অনিহা প্রকাশ বেসরকারী সংস্থার কর্মীদের
Image

এটিএম পরিষেবা দিতে অনিহা প্রকাশ বেসরকারী সংস্থার কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ রাজ্য জুড়ে লক ডাউন চলছে, তার মধ্যে এইবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করলো এটিএমে টাকা ঢোকানোর কাজে যুক্ত প্রসিজার নামক সংস্থার কর্মীরা৷ ঘটনার বিবরণে জানা যায় বুধবার রানিরবাজার এটিএমে টাকা ঢুকানোর জন্য নির্দিষ্ট গাড়ি নিয়ে যায় ছজ্জছ নামক সংস্থার কর্মীরা৷ গাড়িতে ছিল চালক সহ মোট ৫ জন লোক৷


রানিরবাজার সংলগ্ণ এলাকায় গাড়িটি গেলে সেখানে কিছু লোকের ভিড় দেখা যায়৷ তখন গাড়ির হর্ন দেওয়া হয়৷ সাথে সাথে দুই জন ব্যক্তি সংস্থার কর্মীদের উপর চড়াও হয়৷ এক কর্মীকে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ৷ তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সংস্থার কর্মীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রাজ্যের প্রধান কার্যালয়ে এসে আধিকারিকদের সাথে বৈঠকে মিলিত হয়৷ এবং বৈঠক শেষে তারা জানায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা তাদের কাজ বন্ধ রাখবে৷


এইদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রাজ্যের প্রধান কার্যালয়ের সামনে লোকজনের ভিড় লক্ষ্য করে টহলদারিতে থাকা পুলিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে৷ এক পুলিস আধিকারিক ঘটনাস্থলে এসে কথা বলেন সংস্থার কর্মীদের সাথে৷ তাদেরকে পরামর্শ দেন রানিরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করার জন্য৷ পাশাপাশি আশ্বাস দেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণের৷ সংস্থার কর্মীদের আহ্বান জানান এটিএম পরিষেবা স্বাভাবিক রাখার জন্য৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top