News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : পুর এলাকায় স্প্রে অব্যাহত

করোনা : পুর এলাকায় স্প্রে অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ ৷৷ আগরতলা পুরনিগম এলাকায় ভাইরাস ও ভ্যাক্টেরিয়া নিধনের জন্য ভাইরাস ভ্যাক্টেরিয়া নিধন স্প্রে করার কাজ সোমবার রাত থেকে শুরু হয়েছে৷ তা চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত৷ রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত পুরনিগম এলাকার জনগণকে গৃহবন্দি থেকে স্প্রে করার কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুরনিগম৷ গোটা দেশ ভয়ঙ্কর পরিণতির দিকে ধাবিত হচ্ছে৷


করোনা ভাইরাস সংক্রমণ মহামারীর রূপ নিদের্শ শুরু করেছে৷ এখনও পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় কোনও প্রতিষেধক বা ওষুধ আবিষৃকত হয়নি৷ এর ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও রীতিমতো উদ্বিগ্ণ৷ উদ্বুদ্ধ পরিস্থিতিতে ভারত সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে৷ সচেতনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে৷ রাজ্য সরকারও এ বিষয়ে জনগণকে নানাভাবে সচেতন করার চেষ্টা চালাচ্ছে৷


মঙ্গলবার থেকেই রাজ্যে লকডাউন করা হয়েছে৷ পরিস্থিতি মোকাবিলার জন্য জনসমাগম রোধ করায় এই লকডাউনের মূল লক্ষ্য৷ এদিকে আগরতলা পুরনিগম সমগ্র পুরনিগম এলাকায় ভাইরাস ও ভ্যাক্টেরিয়া নষ্ট করার জন্য ভ্যাক্টেরিয়া নিরোধক স্প্রে করার কাজ গতকাল রাত থেকেই শুরু করেছে তা চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত৷ পক্ষকাল ব্যাপী এই কর্মসূচি আগরতলা পুরনিগম এলাকার প্রতিটি জনবসতি এলাকা এবং রাস্তাঘাটে বাস্তবায়ন করা হবে৷ পুরনিগমের সিইও জানান, প্রথম ধাপে জনবহুল এলাকাগুলিতে এ ধরনের স্প্রের কাজ শুরু করা হয়েছে৷ রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত ভাইরাস ও ভ্যাক্টেরিয়া নিরোধক স্প্রে করা হবে৷ এজন্য ওই সময়ের মধ্যে সাধারণ জনগণকে ঘরবন্দি থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে৷ এজন্য প্রয়োজনীয় প্রচার করা হয়েছে৷ মাইকযোগে সর্বত্র জনগণকে সচেতন করা হয়েছে৷


সিইও আরও জানান, পুরনিগমকে সাতটি ভাগে বিভক্ত করে এই স্প্রে করা হবে৷ এ ধরনের স্প্রে করার ফলে ৯৯ শতাংশ ভাইরাস ও ভ্যাক্টেরিয়া নিধন করা সম্ভব হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ আগরতলা পুরনিগম এলাকার প্রত্যেক জনগণকে এ ধরনের কাজে সার্বিক সহযোগিতার হাত সম্প্রসারিত করার জন্যও পুরনিগমের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷ এ বিষয়ে স্পষ্টীকরণ দিয়ে পুরনিগমের সিইও বলেন, স্প্রে করার সময় সাধারণ জনগণ ঘরের বাইরে বেরিয়ে আসলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে৷ সে কারণেই জনগণকে গৃহবন্দি রেখে রাতে এ ধরনের স্প্রে করার উদ্যোগ নেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top