News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ধ্যা ছয়টার বাজার সঙ্গে অসমে বলবৎ লকডাউন, শুরু পুলিশি টহল, নিয়ম ভঙ্গ করলে কড়া ব্যবস্থা, প্রয়োজনে জারি হতে পারে কার্ফু
Image

সন্ধ্যা ছয়টার বাজার সঙ্গে অসমে বলবৎ লকডাউন, শুরু পুলিশি টহল, নিয়ম ভঙ্গ করলে কড়া ব্যবস্থা, প্রয়োজনে জারি হতে পারে কার্ফু

গুয়াহাটি, ২৪ মার্চ (হি.স.) : সন্ধ্যা ছয়টা বাজার সঙ্গে সঙ্গে অসমে বলবৎ হয়ে গেছে লকডাউন। রাজধানী গুয়াহাটি-সহ রাজ্যের বিভিন্ন জেলা ও অঞ্চলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী মাইকযোগে রাস্তাঘাট খালি করে পথচলতি মানুষকে নিজের নিজের ঘরে ফিরে যেতে অনুরোধ জানাচ্ছে। লাঠি উঁচিয়ে কয়েকটি বেপরোয়া দোকানের শাটার বন্ধ করতে হয়েছে পুলিশকে। এমন দৃশ্য গুয়াহাটির কয়েকটি এলাকায় সন্ধ্যার ছয়টার পর দেখা গেছে।

গতকাল সন্ধ্যায় সরকারিভাবে আজ, ২৪ মার্চ সন্ধ্যা ছয় (৬:০০)-টা থেকে অসমে লকডাউন ঘোষণা করেছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। লকডাউন বলবৎ থাকবে ৩১ মার্চ মধ্যরাত ১২:০০টা পর্যন্ত। তিনি জানিয়েছিলেন কোভিড-১৯ (নোভেল করোনা ভাইরাস) সংক্রমণের বিভীষিকা ঠেকাতে এই কড়া পদক্ষেপ নিতে হয়েছে সরকারকে। তিনি আরও জানিয়েছেলন, লকডাউনের সময়কালে রাজপথে বেরোতে পারবেন না কেউ। মন্দির-মঠ, মসজিদে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লকডাউনের বিধি লঙ্ঘন করলে প্ৰাথমিকভাবে ৬ মাস এবং পরবর্তীতে পরিস্থিতি পর্যালোচনা করে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ভিন্ন ভিন্ন ধারা বলে ২ বছর কারাদণ্ড হবে বলে সবাইকে সতর্ক করে দিয়েছিলেন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

এদিকে জনতা ভবনের এক শীর্ষ সূত্রের খবর, রাজ্যের কোনও এলাকায় লকডাউনের বিধিনিষেধ যথার্থভাবে মানা হচ্ছে না বলে যদি দেখা যায়, তা হলে প্রয়োজনবোধে সরকার সংশ্লিষ্ট এলাকা বিশেষে কার্ফু জারি করতে বাধ্য হবে। তবু মারণ সংক্রমণ কোভিড-১৯ থেকে মানুষকে রক্ষা করতে হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top