News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : পরিস্থিতি স্বাভাবিক রাজ্যে যথেষ্ট খাদ্য সামগ্রী মজুত রয়েছে
Image

করোনা : পরিস্থিতি স্বাভাবিক রাজ্যে যথেষ্ট খাদ্য সামগ্রী মজুত রয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ ত্রিপুরায় ৭৬ দিনের চাল সহ রেশন সামগ্রী যথেষ্ট মজুত রয়েছে৷ তাছাড়া, করোনা ভাইরাস মোকাবিলায় সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে৷ আজ বিধানসভায় করোনা ভাইরাস নিয়ে জনস্বার্থ বিষয়ক আলোচনায় এ-কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ত্রিপুরা সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাঁর দাবি, মানুষ এখন বিপন্ন, তাই আমরা একত্রিত হয়ে সকলের সাহায্য করব৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে রাজ্য সরকার এপিডেমিক ডিজিস অ্যাক্ট ১৮৯৭ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেজ্জ পরিস্থিতি বিপর্যয় ব্যবস্থাপনা আইনের আওতায়ও আনা হয়েছে এবং মানুষের জমায়েত বন্ধ করতে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ৩১ মার্চ পর্যন্ত সমস্ত সুকল, কলেজ, ইউনিভার্সিটি ও হস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে৷ পাশাপাশি অঙ্গনওয়াড়ি শিশুদের রেশন সামগ্রী ৩১ মার্চ পর্যন্ত বাড়ি নিয়ে যাওয়ার নিয়ম চালু করেছে সরকার৷


তিনি বলেন, প্রতিবেশি দেশ থেকে মানুষের যাতায়াত বন্ধ করতে আখাউড়া চেক পোস্ট বন্ধ করা দেওয়া হয়েছে৷ গতকাল থেকে আন্তঃরাজ্য বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওই আদেশ ২৫ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে৷ তিনি জানান, কোয়ারেন্টাইনের জন্য যেসব স্থান চিহ্ণিত করা হয়েছে তার মধ্যে রয়েছে আগরতলার এনআইটি বিল্ডিং, সিপার্ড হস্টেল, আগরতলার কো-অপরাটিভ হস্টেল, দক্ষিণ ত্রিপুরার দেবদারু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন বিল্ডিং, খোয়াইয়ে চাম্পাহাওর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন বিল্ডিং, উত্তর ত্রিপুরার রাজনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন বিল্ডিং৷ তাঁর দাবি, আপৎকালীন পরিস্থিতির কথা চিন্তা করে গতকাল সারা রাজ্যে আরও ১২টি হস্টেল ও লজ-কে চিহ্ণিত করা হয়েছে কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহারের জন্য৷ আগরতলা সরকারি মেডিক্যাল কলেজকে নির্দেশ দেওয়া হয়েছে একটি ফ্লোর অইসোলেশনের জন্য সংরক্ষিত করে রাখতে৷ আইসিইউ-কেও খালি বা মুক্ত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷


মুখ্যমন্ত্রী বলেন, আজ পর্যন্ত ২৫৬ জন যাঁরা ভাইরাস কবলিত এলাকায় ভ্রমণ করেছেন তাঁদের নজরদারির মধ্যে রাখা হয়েছে৷ তাদের মধ্যে ১৫ জনের লক্ষণ দেখা দিলেও, পরীক্ষা নিরীক্ষার ফল নেগেটিভ পাওয়া গেছে৷ তিনি বলেন, কোয়ারেন্টাইন রোগীদের উপযুক্ত চিকিৎসার জন্য স্বাস্থ্য কর্মীদের রোস্টার ডিউটি চালু করা হয়েছে৷ রক্তের নমুনা সংগ্রহ এবং পরীক্ষার জন্য প্রটোকল ইস্যু করা হয়েছে৷ তিনি বলেন, প্রয়োজনীয় ঔষধ এবং যন্ত্রপাতি ক্রয় করার জন্য স্বাস্থ্য অধিকর্তাকে নোডাল অফিসার হিসাবে ঘোষণা করা হয়েছে৷ যাদের কোয়ারেন্টাইন করা হচ্ছে তাদের হাতে কালি দিয়ে স্টাম্প মারার কাজ গতকাল থেকে শুরু হয়েছে৷ শুধু তা-ই নয়, যাদের বাড়িতে কোয়ারেন্টাইন করা হচ্ছে তাঁদের বাড়ির বাইরে রং দিয়ে চিহ্ণিত করা হচ্ছে৷


মুখ্যমন্ত্রী বলেন, সারা রাজ্যে পৃথকীকরণেরে জন্য ৩৫টি আসন চিহ্ণিত করা হয়েছে৷ এছাড়া, এন ৯৫ (ঞ্ছ ৯৫) মাস্ক, গ্লোভ, ত্রিপল লেয়ার মাস্ক, পিপিই (ঞ্ঝঞ্ঝক্ক) স্যানিটাইজার, ঔষধ ইত্যাদির যোগান রয়েছে৷ কিন্তু, এ সবের স্টক তৈরি করার জন্য আরও অর্ডার দেওয়া হয়েছে৷ তিনি জানান, দু’জন আধিকারিককে দায়িত্বে শিথিলতা প্রদর্শনের কারণে গতকাল বরখাস্ত করা হয়েছে৷


মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অযথা চিন্তিত হওয়ার কোনও কারণ নেই৷ ত্রিপুরায় ৭৬ দিনের চাল, ৫২ দিনের গম, ১৫ দিনের চিনি, ২৪ দিনের লবণ, ৯ দিনের মসুর ডাল, ৮ দিনের পেট্রোল এবং ৪ দিনের ডিজেল মজুত রয়েছে৷ বিরোধী উপনেতা গরিব মানুষদের ১ মাসের রেশন বিনামূল্যে এবং প্রত্যেক গরিব পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন৷ তেমনি, বিরোধী দলনেতা মানিক সরকার করোনা ভাইরাস মোকাবিলায় ত্রিপুরা সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top