News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না বিধানসভায় : মানিক সরকার
Image

বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না বিধানসভায় : মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ বিধানসভায় বিরোধী বেঞ্চের সদস্যদের কথা বলা সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ সেই সাথে অধক্ষ্যের ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি৷


সোমবার বিধানসভা অধিবেশন চলাকালীন বিরোধী বেঞ্চের সদস্যরা ওয়াক আউট করেন৷ তারপর বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলন করে জানান, এদিন বিধানসভার অধিবেশনের অন্তিম দিন ছিল৷ এদিনের বিজনেসে যেসব বিষয় উল্লেখ ছিল সেগুলি নিয়ে বিরোধী বেঞ্চের তরফ থেকে আপত্তি জানানো হয়৷ যেহেতু বাজেট প্রস্তাব নিয়ে আলোচনা জরুরী তাই যাতে শুধু এই বিষয়টি নিয়েই আলোচনা হয়৷ অন্য বিষয়গুলি নিয়ে আলোচনা না করার জন্য৷ কিন্তু, দেখা গিয়েছে অধ্যক্ষ অন্যান্য বিষয়েও আলোচনার সুযোগ করে দিয়েছেন৷

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব করোনা নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে বিবৃতি দেওয়ার পর অন্যান্য বিষয় যেগুলি বিজনেসে উল্লেখ ছিল সেগুলি নিয়ে আলোচনা শুরু হয়৷ এই প্রসঙ্গে বিরোধী বেঞ্চের তরফ থেকে বারবার দাবী জানানো হয়েছিল যাতে বাজেট নিয়েই শুধু কথা হোক৷ কিন্তু বিরোধীদের কোন কথাই শুনতে দেওয়া হয়নি৷ মানিকবাবুর অভিযোগ বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top