News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনকে স্বাগত জানালেন পি চিদাম্বরম
Image

লকডাউনকে স্বাগত জানালেন পি চিদাম্বরম

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি. স) : করোনা পরিস্থিতিতে একাধিক রাজ্যে লকডাউনকে স্বাগত জানালেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম।

যে সকল রাজ্যে লকডাউন কার্যকর করা হয়েছে। সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ধন্যবাদ জানিয়েছেন এই বর্ষীয়ান নেতা ।পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন লকডাউন নিছক একটি ছুটির দিন নয়। এটি সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতীক। তাই গুরুত্ব সহকারে তা পালন করা উচিত।

সোমবার নিজের টুইট বার্তায় পি চিদাম্বরম বলেন, লকডাউন করে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী খুব বড় পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু স্রেফ নির্দেশ জারি করলে চলবে না। বাস্তবে তা যথাযথভাবে কার্যকর করতে হবে। প্রতিটি গ্রাম, শহর ও মফস্বলে এই লকডাউন একান্তভাবে প্রয়োজন। প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বর্ষীয়ান এই নেতা আহ্বান করেন যে মুখ্যমন্ত্রীদের উচিত সংবাদমাধ্যমের দ্বারা লকডাউন এর গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরা। এটি নিছক ছুটির দিন নয়। সামাজিক দূরত্ব বজায় রাখাটা একান্ত প্রয়োজন উল্লেখ করা যেতে পারে, চিনা ভাইরাসে গোটা দেশে চারশোরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top