News Flash

  • Home
  • Uncategorized
  • বেঙ্গালুরুতে হোম কোয়রান্টিনে থাকা ব্যক্তি ঘুরে বেড়ালে গ্রেফতারের হুঁশিয়ারি
Image

বেঙ্গালুরুতে হোম কোয়রান্টিনে থাকা ব্যক্তি ঘুরে বেড়ালে গ্রেফতারের হুঁশিয়ারি

বেঙ্গালুরু, ২৩ মার্চ (হি স): সারা দেশের সন্গে কর্নাটকেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । এই অবস্থায় হোম কোয়রান্টিনে থাকা কোনও ব্যক্তিকে যদি শহরে ঘুরে বেড়াতে দেখা যায়, তত্ক্ষণাত্ তাঁকে গ্রেফতার করা হবে। সোমবার এমনই হুঁশিয়ারি দিলেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার ভাস্কর রাও।

এদিন তিনি বলেন, “এমন বেশ কিছু ফোন পাচ্ছি যে, কোয়রান্টিনের স্ট্যাম্প থাকা সত্ত্বেও বেশ কয়েক জন শহরের বাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, রেস্তরাঁয় যাচ্ছেন।” এর পরই তাঁর হুঁশিয়ারি, “এমন কোনও ব্যক্তিকে দেখলেই সঙ্গে সঙ্গে ১০০ নম্বরে ডায়াল করে জানান। ওই সব ব্যক্তিকে গ্রেফতার করে সরকারি কোয়রান্টিনে পাঠানো হবে।”

যাঁদের শরীরে কোয়রান্টিনের স্ট্যাম্প রয়েছে, নিয়ম অনুযায়ী তাঁদের ১৪ দিন বাড়িতে থাকা উচিত। কিন্তু সেই নিয়মকে অগ্রাহ্য করছেন অনেকেই। সংক্রমণ এড়াতে  এদের গ্রেফতারের হুঁশিয়ারি দিলেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার।

উল্লেখ্য, করোনার হানায় দেশের মধ্যে প্রথম মৃত্যু ঘটেছে এই কর্নাটকেই। রাজ্যের কালবুর্গিতে গত ১২ মার্চ এক বৃদ্ধার মৃত্যু হয়। ইতিমধ্যেই কর্নাটকে ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণ ঠেকাতে শাটডাউনের পথে হেঁটেছে কর্নাটক। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়েছেন, রাজ্যের করোনা আক্রান্ত শহরগুলি যেমন, বেঙ্গালুরু রুরাল, মেঙ্গালুরু, মাইসুরু, কালবুর্গি, ধারওয়ার, চিক্কাবল্লাপুরা, কোদাগু, বেলগাভিতে লকডাউন চালু হয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top