News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-১৯ প্রতিরোধে ২৪ মার্চ থেকে ডিমা হাসাওয়ে লকডাউন
Image

কোভিড-১৯ প্রতিরোধে ২৪ মার্চ থেকে ডিমা হাসাওয়ে লকডাউন

হাফলং (অসম), ২৩ মার্চ (হি.স.) : কোভিড-১৯ (নোভেল করোনা ভাইরাস)-এর সংক্রমণ বাড়ছে ভয়াবহ ভাবে। কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ ডিমা হাসাও জেলায় পাঁচ দিনের জন্য লক ডাউন ঘোষণা করেছে। ২৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ডিমা হাসাও জেলায় লকডাউন ঘোষণা করছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ। তবে সোমবার সন্ধ্যায় রাজ্য সরকার গোটা রাজ্যে আগামী ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের ঘোষণা করায় ডিমা হাসাওয়েও স্বাভাবিকভাবে তা কার্যকর হবে।

করোনা ভাইরাসের ভয়াবহতার কথা মাথায় রেখে সিইএম দেবোলাল গারলোসার নেতৃত্বে বিজেপি শাসিত কার্যনির্বাহী সমিতি সোমবার দুপুরের দিকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সোমবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নর্মাল সেক্টরের প্রধান সচিব মুকুট কেম্প্রাই এ সম্পর্কিত এক নির্দেশিকা জারি করে আগামী পাঁচদিনের লকডাউনের কথা ঘোষণা করেছিলেন। সে অনুযায়ী ২৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ডিমা হাসাও জেলায় পার্বত্য পরিষদের অধীনস্থ সব সরকারি বেসরকারি কার্যালয় বন্ধ থাকার কথা জানিয়েছিলেন তিনি। তবে জরুরিকালীন সব পরিষেবা যেমন স্বাস্থ্য, অগ্নিনির্বাপক বাহিনী, অত্যাবশ্যক সামগ্রীর দোকান যথারীতি উপলব্ধ থাকার কথা বলা হয়েছিল। নির্দেশিকায় সরকারি কর্মচারীদের নিজের বাড়িতে বসে সরকারি কাজকর্ম চালিয়ে যাওয়ার কথা বলা হয়।

এদিকে আজ সকাল ৮-টায় জনতা কার্ফু শেষ হওয়ার পরই হাফলং শহরে সমস্ত দোকান পাট, বাজার হাট খুলে দেওয়া হয়। আর বাজার হাট খোলার পরই করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারের পক্ষ থেকে যে সব নিয়ম নীতি দেওয়া হয়েছিল তা লঙ্ঘন করে হাফলং শহরের বাজারে জনগণ হুড়মুড় করে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন। বাজারের দোকানগুলিতে উপচে পড়ে ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে একজন আরেক জনের থেকে এক মিটার দূরত্বও বজায় রাখেননি। তাই লকডাউন ছাড়া আর কোনও রাস্তা ছিল না প্রশাসনের। কারণ এখনও মানুষের মধ্যে করোনা ভাইরাস নিয়ে যে তেমন সজাগতা আসেনি তা সোমবার হাফলং বাজারে পরিলক্ষিত হয়েছে।

এদিকে আজ সন্ধ্যায় রাজ্য সরকার আগামীকাল (২৪ মার্চ) সন্ধ্যা থেকে ৩১ মার্চ পর্যন্ত গোটা রাজ্যে লকডাউন ঘোষণা করেছে। ফলে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ডিমা হাসাওয়েও ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের কার্যকাল বাড়বে বলে জেলা প্রশাসনের এক সূত্র জানিয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top