মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শিবরাজ সিং চৌহান

ভোপাল, ২৩ মার্চ (হি. স):  দেশজুড়ে করোনা পরিস্থিতির আবহে সোমবার রাতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বর্ষীয়ান বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। এদিন রাজভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লালজী ট্যান্ডন।

এর আগে ভোপালে বিজেপির দলীয় কার্যালয় দলের পরিষদীয় নেতারা মিলিত হন সেখানে পরিষদীয় দলনেতা হিসেবে শিবরাজ সিং চৌহানকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলা করা রাজ্য সরকারের কাছে প্রধান চ্যালেঞ্জ এছাড়াও এদিন রাত থেকেই রাজ্যের যাবতীয় সমস্যা সমাধানের জন্য কাজ করে যাবে নতুন সরকার |

দলের কর্মীদের উদ্দেশ্যে শিবরাজের বার্তা করোনার ভয়াবহতার জন্য কোন রকমের আনন্দ উৎসব করা চলবে না | উল্লেখ করা যেতে পারে, বিধানসভায় আস্থা ভোটের আগেই রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র পেশ করেছিলেন কমল নাথ | ফলে রাজ্যে কংগ্রেস সরকারের পতন হয় এবং ক্ষমতায় প্রত্যাবর্তন হয় বিজেপির।