News Flash

  • Home
  • Uncategorized
  • বিচার পাওয়া গেল, নির্ভয়ার অপরাধীদের ফাঁসির পর প্রধানমন্ত্রীর টুইট
Image

বিচার পাওয়া গেল, নির্ভয়ার অপরাধীদের ফাঁসির পর প্রধানমন্ত্রীর টুইট

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): দীর্ঘ আইনি কৌশলের সাক্ষী থেকেছে দেশবাসী| আইনি কৌশলে কীভাবে ফাঁসির দিন লাগাতার পিছিয়ে দেওয়া সম্ভব, তাও দেখিয়ে গেল নির্ভয়ার অপরাধীরা| অবশেষে বৃত্ত সম্পন্ন হল| শুক্রবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে নির্ভয়ার চারজন অপরাধীকে| নির্ভয়ার ধর্ষক অপরাধীদের ফাঁসি হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম প্রতিক্রিয়া, ‘ন্যায়বিচার পাওয়া গেল|’ টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বিচার পাওয়া গেল| মহিলাদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষা করাই আমাদের প্রধান এবং মূল কাজ| আমাদের নারী শক্তি সর্বক্ষেত্রেই কৃতিত্ব অর্জন করছে| সকলে মিলে এমন একটা দেশ গড়ে তুলতে হবে যেখানে নারী শক্তিকে প্রাধান্য দেওয়া হবে| যেখানে সমান সুযোগের উপর জোর দেওয়া হবে|’

দীর্ঘ সাত বছরের প্রতীক্ষার পর, শুক্রবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ ফাঁসি দেওয়া হয়েছে নির্ভয়ার চার দোষী-মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুরকে| ফাঁসি স্থগিত রাখতে বৃহস্পতিবার পর্যন্ত আইনি লড়াই চালিয়ে গিয়েছিল অপরাধীরা| এমনকি মাঝরাতেও এক দফা শুনানি হয় সুপ্রিম কোর্টে| শেষমেষ অপরাধীদের আবেদন খারিজ হয়ে যায়| সকাল ৫.৩০ মিনিট নাগাদ তিহাড় জেলে ফাঁসি দেওয়া হবে নির্ভয়ার অপরাধীদের|

কেন্দ্রীয় মন্ত্রী-বিশিষ্টদের প্রতিক্রিয়া, খুশি সকলেই

কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ : নির্ভয়ার অপরাধীদের ফাঁসি হওয়ায় খুশি প্রকাশ করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ| কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেছেন, ‘যে সমস্ত অপরাধীরা জঘন্য ও নিন্দনীয় অপরাধ করেছে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে| আরও আগে ফাঁসি হলে আরও ভাল হতো|’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিশেন রেড্ডি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিশেন রেড্ডি জানিয়েছেন, নির্ভয়া মামলায় ভারতীয় দণ্ডবিধি এবং সিআরপিসি-র সমস্ত ফাঁকফোকর ঘাঁটা হয়েছে| এই ধরনের মামলায় দ্রুত শাস্তি দেওয়া উচিত| তাই আইপিসি এবং সিআরপিসি-তে কিছু পরিবর্তন আনতে চাইছে ভারত সরকার|

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি : নির্ভয়া মামলার অপরাধীদের ফাঁসি হওয়ায় খুশি প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, ‘ন্যায়বিচার বিলম্বিত হয়েছে ঠিকই, তবে শেষমেশ ন্যায়বিচার হয়েছে| যারা মনে করে মহিলাদের প্রতি অপরাধ করে, আইনি কৌশলে পালাতে পারব, তাদের কাছে বার্তা পৌঁছল|’

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘ন্যায়বিচারের জন্য সাত বছর লেগে গেল| এই ধরনের ঘটনা যাতে আর কখনও না ঘটে, সে বিষয়ে আমাদের অঙ্গীকার করতে হবে| আমাদের বিচার ব্যবস্থায় অনেক ফাঁকফোকর রয়েছে, আমাদের বিচার ব্যবস্থাকে উন্নত করা দরকার|’

রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন : রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন বলেছেন, ‘জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনায়েড| এমনকি আজকেও, একজন মুক্ত (ঘটনার সময় নাবালিক ছিল, ২০১৫ সালে মুক্তি পায়) রয়েছে| এখন কী তার উদ্দেশ্য বদলে গিয়েছে?

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top