News Flash

  • Home
  • Uncategorized
  • কোয়াড্রিসাইকেলের অনুমোদনে রুলস সংশোধন রাজ্যেও
Image

কোয়াড্রিসাইকেলের অনুমোদনে রুলস সংশোধন রাজ্যেও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ রাজ্যে কোয়াড্রিসাইকেলের অনুমোদনে মোটর ভ্যাহিকেলস রুলস ১৯৯১ এর নবম সংশোধনীর অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ এই বিষয়ে আইনমন্ত্রী রতন লাল নাথ বলেন, কেন্দ্রীয় সরকার কোয়াড্রিসাইকেলের অনুমোদন দিয়েছে৷ ফলে, দেশের বিভিন্ন রাজ্যে এই যানবাহন চলাচলের ক্ষেত্রে কেন্দ্রের কোন নিষেধাজ্ঞা নেই৷


তবে, রাজ্যে ওই যানবাহন চলাচলের ক্ষেত্রে আইন সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ তিনি বলেন, ঝাড়খন্ড, হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ ইত্যাদি রাজ্যগুলিতে ইতিমধ্যে আইন সংশোধন করা হয়েছে৷ ত্রিপুরাও মোটর ভ্যাহিকেলস রুলস ১৯৯১ এর নবম সংশোধনী আনতে চলেছে৷ প্রসঙ্গত, কোয়াড্রিসাইকেল যানবাহন প্রতিঘন্টায় সর্বোচ্চ ৭০ কিমি বেগে চলাচল করতে পারে৷ এছাড়া ৪৫০-৫৫০ কেজি ওজন বহন করার ক্ষমতা রাখে ওই ধরনের যানবাহন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top