News Flash

  • Home
  • Uncategorized
  • এডহক শিক্ষকদের অন্যায় আন্দোলন সহ্য করা হবে না সতর্ক করলেন শিক্ষামন্ত্রী
Image

এডহক শিক্ষকদের অন্যায় আন্দোলন সহ্য করা হবে না সতর্ক করলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ সিপিএমের প্ররোচনায় এডহক শিক্ষকরা অন্যায়ভাবে আন্দোলন চালালে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে রাজ্য সরকার৷ কারণ, বামেদের ভুলে তাঁদের চাকরী বাতিল হলেও বিজেপি- আইপিএফটি জোট সরকার হাজার সমালোচনা মুখ বুঝে সহ্য করেও তাঁদের স্থায়ী সমাধানের বিষয়ে ভাবছে৷ আজ মহাকরণে এডহক শিক্ষকদের আন্দোলন নিয়ে বিরক্ত শিক্ষামন্ত্রী এইভাবেই সকলকে সতর্ক করলেন৷


তিনি বলেন, রাজ্য সরকার সুনির্দিষ্টভাবে ঘোষণা দিয়েছে এডহক শিক্ষকদের বিকল্প ব্যবস্থা করা হবেই৷ এই প্রতিশ্রুতি সত্বেও তাঁদের আন্দোলন খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি৷ তাঁর অভিযোগ, সিপিএম নেতারা একাংশ এডহক শিক্ষকদের প্ররোচনা দিচ্ছেন৷ তাঁদের রাস্তায় নামতে বাধ্য করছেন৷ এদিন তিনি হুঁশিয়ারীর সুরে বলেন, এডহক শিক্ষকদের এই আচরণে রুষ্ঠ হয়ে রাজ্য সরকার মুখ ফিরিয়ে নিলে তাঁদের কিছুই করার থাকবে না৷ কারণ, সাংবিধানিক ভাবে এবং আইনগত দিক দিয়ে চাকরীচ্যুত শিক্ষকদের কোনভাবেই শিক্ষকতার চাকরীতে বহাল রাখা সম্ভব নয়৷ তিনি বলেন, বর্তমানে মারণব্যাধি করোনা ভাইরাসে মহামারি আকার ধারণ করেছে৷ তাই অনেকটা নিরূপায় হয়েই ১৪৪ ধারা জারি করতে হয়েছে৷ অথচ, সিপিএম রাজনৈতিক পক্ষপাতদুষ্ট একাংশ এডহক শিক্ষকদের সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে লাগাতর আন্দোলনে প্ররোচনা দিচ্ছে৷


এদিন শিক্ষামন্ত্রী সকল এডহক শিক্ষকদের উদ্দেশ্যে আবেদন রেখে বলেন, সি পি এমের গভীর ষড়যন্ত্র বোঝার চেষ্টা করুন৷ আপনাদের স্থায়ী সমাধানের রাজ্য সরকার আন্তরিকতার সাথে ব্যবস্থা নেবে৷ তবে, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা সত্বেও একজন ব্যক্তিও করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার জন্য কমিউনিস্টরা দায়ি থাকবেন, সতর্ক করে দেন শিক্ষামন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top