News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা সংক্রমণের জেরে বাতিল বেশ কিছু ট্রেন
Image

করোনা সংক্রমণের জেরে বাতিল বেশ কিছু ট্রেন

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি. স.)  : দেশে ক্রমশই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা। খুব প্রয়োজন ছাড়া ট্রেন সফর নয়, এমনটাও পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। করোনা সংক্রমণের জেরে বেশ কিছু ট্রেনও বাতিল করা হচ্ছে। বিভিন্ন রেলওয়ে জোনেই বিভিন্ন সময় ট্রেন বাতিল করার খবর প্রকাশ্যে আসছে,

এই বাতিল তালিকায় যেমন রয়েছে মেল ট্রেন তেমন রয়েছে রাজধানী এক্সপ্রেসও। এখনও পর্যন্ত মোট ৮৫ টি ট্রেন বাতিল করা হয়েছে। যদিও রেল বলছে যে আসলে যাত্রী সংখ্যা কম থাকার কারণেই ওই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। মুম্বই এবং নয়া দিল্লির মধ্যে রেলপথে যোগযোগ রক্ষাকারী ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) – নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের চলাচল আপ-ডাউন, দু’দিক থেকেই আপাতত বাতিল করা হয়েছে।  আপে ২০, ২৩, ২৭ এবং ৩০ মার্চ এবং ডাউনে ২১, ২৪, ২৬ এবং ৩১ মার্চ চলাচলের কথা ছিল ট্রেনটির, সেই পরিষেবা আপাতত বাতিল করা হয়েছে। ওদিকে লোকমান্য তিলক টার্মিনাস (এলটিটি) – নিজামাবাদ এক্সপ্রেসের দু’দিকে চলাচল আগামী ২১ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত বাতিল করার ঘোষণা করা হয়েছে।

এছাড়াও কলকাতা এবং মুম্বইয়ের মধ্যে যোগাযোগ রক্ষাকারী হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস আগামী ২৪ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত বাতিল করা হচ্ছে, আপ-ডাউন, দু’তরফেই বন্ধ থাকবে ওই ট্রেন। এলটিটি-মানামাদ এক্সপ্রেস ১৮ থেকে ৩১ মার্চ, মুম্বই-পুণে প্রগতি এক্সপ্রেস ১৮ মার্চ থেকে ১ এপ্রিল এবং মুম্বই-পুণে ডেকান এক্সপ্রেস আপ-ডাইন দুই দিকেই ১৮  থেকে ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে। এলটিটি-আজনি এক্সপ্রেস ২০ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত আপ-ডাইন দুই তরফেই চলবে না। একইভাবে, মুম্বই-নাগপুর নন্দীগ্রাম এক্সপ্রেস ২২ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত উভয় দিকেই বাতিল করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top