News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় রোধে ভিড় এড়াতে প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া বাড়াল রেল
Image

করোনায় রোধে ভিড় এড়াতে প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া বাড়াল রেল

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.) : করোনা রোধে রেল স্টেশনে ভিড় না হতে দেওয়ার জন্য অভিনব পদক্ষেপ। বাড়িয়ে দেওয়া হল প্ল্যাটফর্ম টিকিটের দাম। এই ধরণের টিকিটের জন্য আগে ১০ টাকা দিতে হতো। এখন তা বাড়িয়ে করা হল ৫০ টাকা। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে স্টেশন চত্বরে অনাবশ্যক ভিড় এড়ানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে রেল।

পশ্চিম রেলওয়ের নির্দেশিকা অনুযায়ী মুম্বই, আহমেদাবাদ, রতলাম, রাজকোট, ভাবনগর, ভদোদরা সহ ছয়টি ডিভিসনের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম টিকিটের দাম ৫০ টাকা করা হয়েছে। পশ্চিম রেলওয়েতে সব মিলিয়ে ৭৫৮টি স্টেশন রয়েছে। তার মধ্যে ৪৫০টি হচ্ছে গুরুত্বপূর্ণ স্টেশন। এর মধ্যে ২৫০টি স্টেশনের বাড়ানো হয়েছে প্ল্যাটফর্ম টিকিটের দাম। পশ্চিম রেলওয়ের দেখাদেখি সেন্ট্রাল রেলওয়েরও প্ল্যাটফর্ম টিকিটিতের দাম বাড়িয়ে দিয়েছে। রেলওয়ে বোর্ডের কার্যকারী নির্দেশক রাজেশ দত্ত বাজপেয়ী জানিয়েছেন, স্টেশনে ভিড় এড়ানোর জন্য প্ল্যাটফর্ম টিকিটের মূল্যবৃদ্ধির এক্তিয়ার রয়েছেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের। ভিড় কমানোর জন্য এটি বড় পদক্ষেপ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top