News Flash

  • Home
  • Uncategorized
  • আদালতগুলিতে জরুরী ভিত্তিক মামলার শুনানী ৫ এপ্রিল পর্যন্ত
Image

আদালতগুলিতে জরুরী ভিত্তিক মামলার শুনানী ৫ এপ্রিল পর্যন্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ করোনা ভাইরাসের প্রভাব পড়লো আদালতেও৷ উচ্চ আদালত এবং নিম্ন আদালতের আগামী ৫ এপ্রিল পর্যন্ত কেবলমাত্র জরুরি ভিত্তিক মামলার শুনানি হবে৷
আজ ত্রিপুরা হাইকোর্ট এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, প্রধান বিচারপতি করোনা ভাইরাস মোকাবিলায় সতর্কতামূলক কিছু ব্যবস্থা গ্রহণ করেছে৷ ওই ব্যবস্থার অন্তর্গত উচ্চ আদালত এবং সমস্ত জেলা আদালত সহ ফেমেলি কোর্ট এবং ট্রাইবুনাল গুলি আগামী ১৭ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কেবলমাত্র জরুরি ভিত্তিতে মামলাগুলির শুনানি করবে৷ জেলা আদালতে জুডিশিয়াল অফিসাররা মামলার গুরুত্ব অনুধাবন করে শুনানির জন্য ধার্য্য করবেন৷


ওই নির্দেশিকা মোতাবেক সমস্ত আইনজীবীদের তাদের মক্কেল এবং আদালতের কর্মীদের পরামর্শ দেওয়া হয়েছে জর, সর্দি এবং কাশি এই যাবতীয় অসুস্থতা অনুভব করলে আদালতে আসবেন না৷ সেক্ষেত্রে উচ্চ আদালত চত্বরে চিকিৎসা কর্মী নিযুক্তির পরামর্শ দেওয়া হয়েছে৷ করোনা ভাইরাস নিয়ে পরিস্থিতি মোকাবিলায় সকলের সহযোগিতা চাওয়া হয়েছে৷ এক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে৷


ওই নির্দেশিকা মোতাবেক প্রতিদিন কাজ শেষ হওয়ার সাথে সাথেই আদালতের কর্মীদের ছুটি দিতে হবে৷ বিনা কারণে আদালতে আটকে না রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top