News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার বিরুদ্ধে লড়তে শক্তিশালী রণকৌশল তৈরি করুক সার্ক দেশগুলি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

করোনার বিরুদ্ধে লড়তে শক্তিশালী রণকৌশল তৈরি করুক সার্ক দেশগুলি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি,  ১৩ মার্চ (হি.স.): করোনার ভাইরাসকে সমগ্র বিশ্বের সমস্যা হিসাবে বর্ণনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সার্ক দেশগুলির নেতৃত্বে একটি শক্তিশালী কৌশল গঠনের উপর জোর দিয়েছেন।

শুক্রবার একটি টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, আমাদের পৃথিবী কোভিড -১৯ নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। সরকার এবং সাধারণ মানুষ বিভিন্ন স্তরে এর মোকাবিলার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। বিশ্ব জনসংখ্যার একটি বিশাল অংশ দক্ষিণ এশিয়ার বাসিন্দা । এই পরিস্থিতিতে আমাদের জনগণকে সুস্থ রাখতে কোনও প্রকার প্রচেষ্টা বাকি রাখা উচিত নয়।

তিনি অন্য একটি টুইট বার্তায় আরও লেখেন, আমি প্রস্তাব দিতে চাই যে সার্ক দেশগুলির নেতৃত্বে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি শক্তিশালী রণকৌশল তৈরি করা উচিত। আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কীভাবে আমাদের নাগরিকদের সুস্থ রাখতে পারি তা নিয়ে আলোচনা করতে পারি। একসঙ্গে আমরা বিশ্বের জন্য একটি উদাহরণ স্থাপন করতে পারি এবং পৃথিবীকে স্বাস্থ্যকর রাখতে অবদান রাখতে পারি।

উল্লেখ করা যেতে পারে,  দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) দক্ষিণ এশিয়ার আটটি দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠন। এর সদস্য দেশগুলি হল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং আফগানিস্তান। সংস্থার সদস্য দেশগুলির জনসংখ্যা (প্রায় দেড় বিলিয়ন) যে কোনও আঞ্চলিক সংস্থার চেয়ে বেশি প্রভাবশালী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top