News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ত্রাসের মাঝেই সোয়াইন ফ্লু, কলকাতায় আক্রান্ত ১১
Image

করোনা ত্রাসের মাঝেই সোয়াইন ফ্লু, কলকাতায় আক্রান্ত ১১

কলকাতা, ১৩ মার্চ (হি. স.) : এবার আতঙ্কের দোসর হতেই যেন হাজির হয়েছে আরেক ভাইরাস যার সংক্রমণে মানুষ আক্রান্ত হচ্ছে সোয়াইন ফ্লুতে। বিশ্বজুড়ে থাবা গেড়েছে করোনা। এই মারণ জীবানুর আতঙ্ক ছড়িয়েছে এই রাজ্যেও।  কলকাতায় খুব কম করেও এই ভরা বসন্তে করোনা প্রকোপের মাঝেই ১১জন আক্রান্ত হয়েছেন সোয়াইন ফ্লুতে। তাঁদের মধ্যে ৬জন আবার একই পরিবারের সদস্য। স্বাভাবিক ভাবেই এই জীবানুকে ঘিরে এখন নতুন করে উদ্বেগ আর আতঙ্ক দুটোই ছড়াচ্ছে কলকাতার বুকে।
 
জানা গিয়েছে, এই আক্রান্তদের মধ্যে আছেন এক পরিবারের ৬ জন সদস্য। তাঁদের মধ্যে আছেন একজন গর্ভবতী মহিলা ও একটি শিশুও। এঁদের বাড়ি মেটিয়াবুরুজ এলাকায়। ৬জনই এখন ভর্তি রয়েছেন কলাকাতার এক বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনই আতঙ্কের কোনও কারণ নেই। উদ্বেগজনক পরিস্থিতি নয় আক্রান্তদের।


কলকাতায় আরও যে ৫জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন মণিপুরের বাসিন্দা এক মহিলা যিনি আবার কলকাতায় নার্সের কাজ করেন। এর বাইরে হুগলি জেলার নবগ্রাম এলাকার ও ওড়িশার বালেশ্বরের বাসিন্দা এক ব্যক্তি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এদের সকলকেই হাসপাতালে পৃথক ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এই ১১জনের শরীরেই সোয়াইন ফ্লুর এইচ১এন১ ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। উল্লেখ্য কিছুদিন আগেই মুর্শিদাবাদের বাসিন্দা সৌদি ফেরত এক যুবকের মৃত্যু নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল তাঁর করোনা হয়েছিল। যদিও পরে জানা যায় তাঁর সোয়াইন ফ্লু হয়েছিল, তার জেরেই হয় মৃত্যু।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top