News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী ১৫ মার্চ বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে আরএসএস-এর তিনদিনের এবিপিএস
Image

আগামী ১৫ মার্চ বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে আরএসএস-এর তিনদিনের এবিপিএস

বেঙ্গালুরু,  ১৩ মার্চ (হি.স.): আগামী ১৫ মার্চ শুরু হতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর তিনদিনের ‘আখিল ভারতীয় প্রতিনিধি সভা (এবিপিএস) -২০১০’ | আরএসএস-এর এই বার্ষিক বৈঠক চলবে ১৭ মার্চ পর্যন্ত | আরএসএসের সপ্তম এবিপিএস আয়োজিত হচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরুতে | শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানান সঙ্ঘের  অখিল ভারতীয় প্রচার প্রমূখ অরুণ কুমার |

আজ বেঙ্গালুরুর জন পরিষেবা বিদ্যা কেন্দ্রে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সঙ্ঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভা (এবিপিএস) হল সঙ্ঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সমিতি | যা বছরে একবার দেশের বিভিন্ন শহরে আয়োজিত হয় । এবারের অখিল ভারতীয় প্রতিনিধি সভা আগামী ১৫ মার্চ সকাল সাড়ে ৮ টায় উদ্বোধন করা হবে কর্ণাটকের বেঙ্গালুরুতে । চলবে ১৭ মার্চ পর্যন্ত | তিনি জানান, প্রতিনিধি সভায় সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয় এবং প্রতিনিধিরা প্রয়োজন মত বিভিন্ন বিষয়ও তুলতে পারেন। সিএএ এবং অন্যান্য বিষয়গুলিও আলোচনা করা যেতে পারে।  প্রতিনিধি পরিষদের সভায় বিগত বছরের কাজ পর্যালোচনা করার পাশাপাশি আগামী বছরের পরিকল্পনার বিষয়ে আলোচনা হবে।

তিনি বলেন, প্রতিনিধি সভায় ১৫০০ জন কার্যকর্তা অংশ নেবেন, যার মধ্যে দেশের ৪৪টি প্রদেশের নির্বাচিত প্রতিনিধি, বিশেষ আমন্ত্রিত সদস্য, রাষ্ট্র সেবিকা সমিতির প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়াও ৩৫টি আনুসঙ্গিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে অন্যান্য একাধিক বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানান হয়েছে |

সরসঙ্ঘচলক  মোহন ভাগবতের উপস্থিতিতে ওই বৈঠক পরিচালনা করবেন সরকার্যবাহ ভাইয়াজি জোশী | বৈঠকের শেষ দিন ১৭ মার্চ, সরকার্যবাহ সর্বভারতীয় প্রতিনিধি সভায় গৃহীত সিদ্ধান্তগুলি ও পাশ হওয়া প্রস্তাবগুলি সম্পর্কে বিশদ তথ্য দেবেন।

এদিনের সাংবাদিক সম্মেলনে অরুণ কুমারের সঙ্গে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় সহপ্রচার প্রমূখ নরেন্দ্র ঠাকুর, দক্ষিণ মধ্য ক্ষেত্রের কার্যবাহ টিপ্পস্বামী।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top