News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে বিএসএফ ও পুলিশের অভিযানে ষাট লক্ষাধিক টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত
Image

পৃথক স্থানে বিএসএফ ও পুলিশের অভিযানে ষাট লক্ষাধিক টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১২ মার্চ৷৷ আবারো গোপন সংবাদের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে বড়োসড়ো সাফল্য পেলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী ও চুড়াইবাড়ি থানার পুলিশ৷ প্রচুর পরিমাণ গাঁজাসহ আটক এক ব্যক্তি৷


ঘটনার বিবরণে প্রকাশ, আজ দুপুর বারোটা নাগাদ উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তীর গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরার তেলিয়ামুড়া থেকে বেরিয়ে যাওয়ার পথে চুড়াইবাড়ি নাকা পয়েন্টে গাড়িটি আটক করা হয়৷ আজকের এই অভিযানের নেতৃত্বে ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী, চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস এবং মহাকুমা পুলিশ আধিকারিক রাজিব সুত্রধর৷ ত্রিপুরা থেকে টিআর-০৩-১৫৬৭ নম্বরের একটি তেলের ট্যাংকার গাড়ি আসামের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিল৷


তখন ওই গোপন সূত্রের ভিত্তিতে গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে ২৬ প্যাকেট গাঁজা জব্দ করে পুলিশ৷২৬ একটি মোট ৩১৫ কেজি গাঁজা উদ্ধার হয়৷ ৩১৫ কেজি গাঁজার বাজার মূল্য পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা বলে জানান পুলিশ সুপার ভানুপদে চক্রবর্তী৷ সঙ্গে আটক করা হয় লরি চালক অভিজিৎ সরকার (২৯) পিতা অজিত সরকারকে৷ তার বাড়ি পশ্চিম জেলার তেলিয়ামুড়া থানা এলাকার তৃষাবাড়িতে৷


এই নিয়ে পরপর নেশা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য অর্জন করেছে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ৷
এদিকে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, গোপন সূত্রের উপর ভিত্তি করে চুড়াইবাড়ি থানার নাকা পয়েন্টে অয়েল ট্যাংকার গাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ নেশাজাতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হন৷ সাথে আটক করা হয় ওয়েল ট্যাঙ্কার গাড়ির চালক ও ওয়েল ট্যাঙ্কার গাড়িটি৷ পুলিশ সুপার আরো বলেন, এই গাঁজা পাচার চক্রের সাথে জড়িত রাঘববোয়ালদেরও জালে তোলা হবে৷ পাশাপাশি চুরাইবাড়ি থানার পুলিশ একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷ আগামীকাল ধৃত চালককে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করা হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top