News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনল কংগ্রেস
Image

পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল সাংগঠনিক শক্তিকে সুসংঘত করার প্রয়াস নিয়েছে৷ জনগণকে কাছে টানতে বেশ কিছু ইস্যু সামনে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে৷


সর্বশিক্ষায় নিয়োজিত সাড়ে পাঁচ হাজার কর্মচারী গত ২ মাস ধরে বেতন পাচ্ছে না বলে অভিযোগ করেছে কংগ্রেস৷ অবিলম্বে তাদের বকেয়া বেতন মিটিয়ে দিতে সরকারের কাছে দাবি জানানো হয়েছে৷ বৃহস্পতিবার আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানান দলীয় মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক৷ রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি স্তব্ধ করে দেওয়ার অভিযোগ এনেছে বিরোধী দল কংগ্রেস৷


কংগ্রেসের দলীয় মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক বৃহস্পতিবার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন রাজ্যের আরক্ষা দপ্তর ও স্বাস্থ্য দপ্তর চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে৷ দুটি দপ্তরই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে ৷ তিনি এই দুটি দপ্তর সঠিকভাবে পরিচালনা করতে পারছে না বলে মনে করে কংগ্রেস৷ স্বাস্থ্য দপ্তরের অকর্মতার কারণেই সম্প্রীতি আইনজীবী ভাস্কর দেব রায় বিনা চিকিৎসায় মারা গিয়েছে বলেও অভিযোগ করেন তিনি৷ এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানিয়েছে কংগ্রেস৷ পুলিশের বিরুদ্ধেও তোপ দেগেছে কংগ্রেস দল৷ বিশেষ করে নারী ঘটিত অপরাধের কোন অভিযোগ নিয়ে থানায় গেলে মহিলা থানা এইসব মামলা গ্রহণ করছে না বলে অভিযোগ করেছেন কংগ্রেসের মুখপাত্র৷ শুধু তাই নয় বিরোধী রাজনৈতিক দলকে সভা সমাবেশের অনুমতিও দিচ্ছে না পুলিশ৷

এ ধরনের কাজকর্মকে বিরোধীদের রাজনৈতিক অধিকার হরনের অংশবিশেষ বলে আখ্যায়িত করেছেন তিনি৷ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সর্ব শিক্ষা শিক্ষকদের ২মাসের বেতন দ্রুত মিটিয়ে দেওয়া ও তাদের চাকরীর নিশ্চয়তা দেওয়ার জন্যও দাবি জানানো হয়৷ পাশাপাশি বিরোধীদের রাজনৈতিক হরনের প্রয়াস থেকে দূরে থাকতেও অনুরোধ জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top