News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির হিংসা নিয়ে অবশেষে লোকসভায় মুখ খুললেন শাহ
Image

দিল্লির হিংসা নিয়ে অবশেষে লোকসভায় মুখ খুললেন শাহ

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.) : দিল্লির হিংসা নিয়ে অবশেষে সংসদের নিম্নকক্ষ লোকসভায় মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই হিংসার সঙ্গে যুক্তরা কেউই রেহাই পাবে না বলে সাফ জানিয়েছেন তিনি।

দিল্লির হিংসা নিয়ে সংসদে আলোচনা চেয়ে দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল কংগ্রেস সহ বিরোধী দলগুলি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল হোলির পরে বিষয়টি লোকসভায় আলোচনা হবে। সেই অনুযায়ী এদিন লোকসভায় দাঁড়িয়ে অমিত শাহ বলেন, দিল্লি হিংসায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না, সে যে ধর্মেরই হোক না কেন, যে অঞ্চলেরই হোক না কেন। এ হিংসাকে  ‘পূর্ব-পরিকল্পিত চক্রান্ত’  বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে, দিল্লি হিংসা পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রশংসা করে শাহ বলেন, ৩৬ ঘণ্টার মধ্যে পরিস্থিতি আয়ত্তে আনতে সফল হয়েছে দিল্লি পুলিশ।  ২৪ ফেব্রুয়ারি দুপুর ২টো হিংসার প্রথম খবর আসে, ২৫ ফেব্রুয়ারি রাত ১১টায় শেষ খবর পাওয়া যায়। তাঁর কথায়, “আমি রেকর্ডে বলছি, ২৫ ফেব্রুয়ারির পর, সংঘর্ষের কোনও ঘটনা ঘটেনি। এই সংঘর্ষের ঘটনার রাজনীতিকরণ করার চেষ্টা হয়েছে”। বিরোধীদের প্রবল কটাক্ষের মধ্যেই তিনি বলেন, “পুলিশ কী করছিল, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাংসদরা। প্রশ্ন তোলা, বিরোধীদের অধিকার। কিন্তু যখন পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছিল, সংঘর্ষের সঙ্গে লড়াই চালাচ্ছিল, আমাদের বোঝা উচিত”।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘর্ষের ঘটনার ভিডিও চেয়েছে সরকার। তাঁর কথায়, “আমরা হাজারখানেক ভিডিও পেয়েছি। অভিযুক্তদের খুঁজতে আমরা মুখ দেখে চিহ্নিত করছি। এটা একটা সফটওয়ার, ফলে, তা ধর্মের ওপর ভিত্তি করে হতে পারে না”। এদিন অধিবেশনের শুরু থেকেই সরকারপক্ষকে তুলোধোনা করে বিরোধীরা। বেশ কিছুক্ষণ বিরোধীদের হট্টগোলে অধিবেশন মুলতুবি হয়ে যায়। এরপর সন্ধেবেলা দিল্লি হিংসা নিয়ে বলতে ওঠেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দিল্লি পুলিশ খুব বুদ্ধিমত্তা ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি আয়ত্ত্বে এনেছে। উত্তরপ্রদেশ থেকে ৩০০ দুষ্কৃতী আনা হয়েছিল হিংসা ছড়ানোর জন্য। উল্লেখ করা যেতে পারে দিল্লির হিংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যর্থতার অভিযোগ তুলে অমিত শাহের পদত্যাগ দাবি করে কংগ্রেস সহ অন্যান্য দলগুলি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top