News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০
Image

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.) :  বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (ভারত সরকার) পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন|কেরলের ৮ জন, একজন রাজস্থান এবং একজন দিল্লি| গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৬০| যদিও বেসরকারি মতে, আক্রান্তের সংখ্যা ৬০-এরও বেশি|
 
ভারতে করোনাভাইরাসে সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে| কেরলে আরও দু’জনের শরীরে করোনাভাইরাসের সন্ধান মিলেছে| মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কেরলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১২, বুধবার সকালে আক্রান্তের সংখ্যা ১৪-তে পৌঁছেছে| মঙ্গলবার রাতে কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা জানিয়েছেন, কেরলে আরও দু’জনের শরীরে কোভিড-১৯-এর সন্ধান মিলেছে| গত ৭ মার্চ ইতালি থেকে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিল ৩ বছরের শিশু| ওই শিশু করোনা-সংক্রমিত ছিল| ওই শিশুর বাবা-মায়ের শরীরেও করোনাভাইরাসের সন্ধান মিলেছে| সবমিলিয়ে কেরলে এখনও পর্যন্ত কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪|

মরুরাজ্য রাজস্থানেও করোনাভাইরাসে আক্রান্তের সন্ধান মিলেছে| এই প্রথম করোনা-হানার শিকার হয়েছে রাজস্থান| রাজস্থানের রাজধানী জয়পুরে ৮৫ বছরের এক বৃদ্ধের শরীরের নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে| গত ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে জয়পুরে এসেছিলেন ওই বৃদ্ধ| তাঁর শরীরের মারণ এই ভাইরাসের সন্ধান মিলেছে| ওই রোগীকে সওয়াই মান সিং হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top