News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা পাসপোর্ট সেবা কেন্দ্রের তুঘলকি কর্মকাণ্ডে দুর্ভোগ চরমে
Image

আগরতলা পাসপোর্ট সেবা কেন্দ্রের তুঘলকি কর্মকাণ্ডে দুর্ভোগ চরমে

আগরতলা পাসপোর্ট সেবা কেন্দ্রের তুঘলকি কর্মকাণ্ডে দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ ৷৷ আগরতলা পাসপোর্ট সেবাকেন্দ্রের তুঘলকি কর্মকাণ্ডে পাসপোর্টের জন্য ছবি তুলতে আসা নাগরিকদের চরম দুর্ভোগ পোহাতে হলো মঙ্গলবার৷ দুরদুরান্ত থেকে বহু মানুষ নির্ধারিত দিনে ফটো তোলার জন্য আগরতলা পাসপোর্ট সেবাকেন্দ্রে এসে অফিস বন্ধ দেখে বিমুখ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷


আগরতলা পাসপোর্ট সেবাকেন্দ্রের কাজকর্ম নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠে আসছে৷ মাসের পর মাস অপেক্ষমান তালিকায় থেকেও অনেকে পাসপোর্টের জন্য দাবি তোলাতে পারছেন না৷ মঙ্গলবার হোলির দিনে কেন্দ্রীয় সরকারের অফিসে কোন ছুটি নেই৷ সে অনুযায়ী, পাসপোর্টের জন্য নির্ধারিত আবেদনকারীদের ফটো তোলার জন্য তারিখও এদিন নির্ধারণ করে দেওয়া হয়৷ সোমবারও তাদেরকে এসএমএস পাঠিয়ে যথাসময়ে পাসপোর্ট সেবাকেন্দ্রে আসতে বলা হয়েছে৷ সে অনুযায়ী, সোনামুড়া, উদয়পুর, বিলোনিয়া, আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থান থেকে পাসপোর্টের আবেদনকারীরা নির্ধারিত সময়ে আগরতলা পাসপোর্ট সেবাকেন্দ্রে এসে উপস্থিত হন৷ এসে তার লক্ষ্য করেন পাসপোর্ট সেবাকেন্দ্র বন্ধ৷


তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে শেষ পর্যন্ত বিমুখ হয়ে বাড়িঘরে ফিরে আসতে বাধ্য হন৷ এনিয়ে পাসপোর্ট প্রত্যাশা আবেদনকারীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ মঙ্গলবার দীর্ঘক্ষণ অপেক্ষা করে পাসপোর্ট প্রত্যাশীরা পিরে গেলেও কবে তাদের ফটো তোলা হবে সে বিষয়ে নিশ্চিতভাবে কোনকিছুই জানানো হয়নি৷ তাতে সংশ্লিষ্টদের মধ্যে তীব্র ক্ষোভ ধূমায়িত হচ্ছে৷

আগরতলা পাসপোর্ট সেবা কেন্দ্রের তুঘলকি কর্মকাণ্ডে দুর্ভোগ চরমে

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top