বন্য হাতির তান্ডব রুখতে হেলিকপ্ঢারে জঙ্গল পরিদর্শন করলেন বিশেষজ্ঞ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ মার্চ৷৷ বন্যহাতির তাণ্ডব থেকে মানুষের জীবন মান বাঁচাতে এবং বন্য হাতিকে কিভাবে গভীর জঙ্গলে তাড়ানো যায় তার ব্যবস্থা করতে আজ দ্বিতীয় দিনে হেলিকপ্ঢার যোগে তেলিয়ামুড়ার জঙ্গলের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন অভিজ্ঞ বিজ্ঞানী সুরেন্দ্র বর্মা৷ তিনি ছাড়াও এই দলে ছিলেন বনদপ্তর এর পিসিসিএফ অনিল রস্তগী, ছিলেন জেলা বন আধিকারিক নিরাজ কুমার চঞ্চল৷


এরইমধ্যে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীদের নিয়ে পাঁচটি টিম করে পাঁচটি জায়গায় বন্য হাতির অবস্থান সম্পর্কে জানাতে গভীর জঙ্গলে প্রবেশ করে এই দলটি৷ কৃষ্ণপুর উত্তর মহারানী পুর চামপ্লাই কপালি টিলা মুঙ্গিয়াকামির বেশকিছু গভীর জঙ্গলে প্রবেশ করে এই পাঁচটি দল হাতির অবস্থান জানাতে হেলিকপ্ঢারযোগে পরিদর্শনকারীদের৷ এদিকে হাতীর অবস্থান সম্পর্কে জানাতে গ্রামের ছেলেরাও ছিল উদ্যোগী৷ বন কর্মী সাংবাদিকদের পাশাপাশি গ্রামের সাহসী যুবক হাতির অবস্থান সম্পর্কে নিশ্চিত করতে বন কর্মীদের পাশে দাঁড়ায়৷


অভিজ্ঞ বিজ্ঞানী পরিদর্শন শেষে কিভাবে বন্যহাতির দলটিকে লোকালয় থেকে গভীর জঙ্গলে পৌঁছানো যায় তারপর পরামর্শ দিয়ে যাবেন রাজ্য বনদপ্তরকে৷ বন্য হাতির দলটির অবস্থান সম্পর্কে জানতে কি বিশেষ উদ্যোগ নেওয়া যায় তা খতিয়ে দেখতে আজকের এই হেলিকপ্ঢারযোগে অভিযান বলে জানা যায়৷